1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ভিয়েতনামে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সহায়তা দেবে রসাটম

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটম এবং ভিয়েতনাম একটি আন্তঃবিভাগীয় রোডম্যাপ চুক্তিতে স্বাক্ষর করেছে, যার অধীনে ২০৩০ সাল পর্যন্ত দেশটির পরমাণু প্রযুক্তির উন্নয়নে সহায়তা প্রদান করবে রসাটম। এই রোডম্যাপের অন্তর্ভূক্ত রয়েছে একটি পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র স্থাপন, দা লাত এ অবস্থিত পারমাণবিক গবেষণা রিয়্যাক্টরের জন্য জ্বালানী সরবরাহ, MBIR রিয়্যাক্টর ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রে ভিয়েতনামের অংশগ্রহণ এবং দেশটির পরমাণু শিল্পের জন্য মানবসম্পদ প্রশিক্ষণ। রসাটমের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

সম্প্রতি রাশিয়ায় এই চুক্তিতে স্বাক্ষর করেন রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ এবং ভিয়েতনামের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নগুয়েন মান হুম।

আলেক্সি লিখাচেভ জানান যে, কয়েক দশক ধরে ভিয়েতনামের সঙ্গে রসাটমের সহযোগিতার ফ্যাগশীপ কার্যক্রম হচ্ছে- গবেষণা। ১৯৮০ সালে যুক্তরাষ্ট্র দ্বারা নির্মিত একটি গবেষণা রিয়্যাক্টর পুনরায় চালু করে তৎকালীন সোভিয়েত সরকার। বর্তমানে ভিয়েতনাম একটি নতুন গবেষণা রিয়্যাক্টরের জন্য ক্রয়াদেশ প্রদান করেছে।

তিনি আরও জানান যে, রসাটম ভিয়েতনামের দক্ষিনাঞ্চলীয় ডং নাই প্রদেশে একটি অত্যাধুনিক এবং শক্তিশালী গবেষণা রিয়্যাক্টর স্থাপিত হচ্ছে, যেটি হবে সম্ভবত দক্ষিন-পূর্ব এশিয়ায় সর্বশ্রেষ্ট।

তার মতে রসাটমের সঙ্গে ভিয়েতনামের সম্পর্ক একটি নতুন অধ্যায়ে প্রবেশের দ্বারপ্রান্তে। রসাটমের সহায়তায় নির্মিত হতে যাচ্ছে একটি বৃহৎ পরমাণু বিদ্যুৎকেন্দ্র। “আমরা আমাদের ‘বেস্ট সেলার ভিভিইআর ১২০০’ অফার করছি। এর প্রযুক্তি ও আর্থিক সহায়তা বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে”।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে রসাটমের একটি অঙ্গপ্রতিষ্ঠান রসাটম এনার্জী প্রোজেক্টস এবং ভিয়েতনাম ইলেকট্রিসিটির পরমাণু শক্তি ক্ষেত্রে পারষ্পরিক সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

গইওজ আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রটি MBIR রিয়্যাক্টর ভিত্তিক। এখানে রুশ এবং বিদেশী বিজ্ঞানী ও গবেষকরা কাজ করার সুযোগ পাবেন। প্রকল্পে যুক্ত হওয়ার জন্য প্রত্যেককে একটি কন্সোর্টিয়াম চুক্তিতে স্বাক্ষর করতে হয় যা সকল পক্ষের আইনগত ভিত্তি, পারষ্পরিক সম্পর্ক, অংশগ্রহণকারী দেশগুলোর অধিকার ও দায়িত্ব নিশ্চিত করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!