1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

পরমাণু শক্তি কমিশনের দাবির সাথে জাবি’র শিক্ষক সমিতির একাত্মতা প্রকাশ

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের দাবির সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির একাত্মতা প্রকাশ করেছে। বুধবার (১৪ মে) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইরিন আক্তার স্বাক্ষরিত এক বিবৃতিতে একাত্মতা প্রকাশের ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয় আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মতো একটি সর্বোচ্চ গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান বার বার প্রশাসনিক কর্তৃত্ববাদ ও আমলাতান্ত্রিক হস্তক্ষেপের শিকার হচ্ছে। এরফলে স্বাধীনভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা এবং উদ্ভাবনমুখী জ্ঞান সৃষ্টির পরিবেশ মারাত্মকভাবে বাধাগ্রস্থ হচ্ছে। আমরা মনে করি, গবেষণা ও জ্ঞান সৃষ্টির প্রতিষ্ঠানগুলোকে স্বায়ত্তশাসনের আওতায় না রেখে মন্ত্রণালয়ের কঠোর নিয়ন্ত্রণে রাখা, সেখানে স্বাধীন চিন্তাচর্চা, নতুন আবিষ্কার এবং প্রযুক্তিগত অগ্রগতির পথে বড় অন্তরায়। আমরা পরমাণু শক্তি কমিশনের আন্দোলনরত বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের ১১ দফা যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাই।

সেইসাথে সরকারের প্রতি আহব্বান জানাই (১) অবিলম্বে কমিশনের শূন্য পদ পূরণ করে পূর্ণাঙ্গ কমিশন গঠন করুন, (২) গবেষণার ক্ষেত্রে মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করুন, (৩) উচ্চশিক্ষা ও গবেষণার নিয়ন্ত্রণ কমিশনের নিজস্ব নীতিমালায় ফিরিয়ে দিন এবং (৪) কমিশনের আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিত করুন।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি একটি দেশ তখনই উন্নত হতে পারে যখন তার গবেষণা প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে এবং তার বিজ্ঞানীরা সম্মান, নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে গবেষণায় আত্মনিয়োগ করতে পারেন। বাংলাদেশের বিজ্ঞান ও শিক্ষার ভবিষ্যৎ রায়, এই দাবি শুধু পরমাণু শক্তি কমিশনের নয় এটি সমগ্র দেশের প্রগতিশীল জনগণের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!