1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

দুবাইয়ের কোকা-কোলা অ্যারেনায় হসপিটালিটি টিকিট লাভের সুযোগ পাবেন এমিরেটসের লয়্যাল গ্রাহকরা

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

এমিরেটসের লয়্যালটি প্রোগ্রাম স্কাইওয়ার্ডসের বিশেষ উদ্যোগ ‘স্কাইওয়ার্ডস এক্সক্লুসিভ’ এর অধীনে প্রোগ্রামের সদস্যরা দুবাইয়ের বৃহত্তম মাল্টিপারপাস ইনডোর ভেন্যু কোকা-কোলা অ্যারেনায় আয়োজিত বিভিন্ন প্রোগ্রাম উপভোগ করার জন্য হসপিটালিটি টিকিট লাভের সুযোগ পাবেন। স্কাইওয়ার্ডস সদস্যদের জন্য অপেক্ষা করছে মনোমুগ্ধকর আন্তর্জাতিক কনসার্ট, কমেডি শো, স্পোর্টস টুর্নামেন্ট ইত্যাদি। এমিরেটসের মিডিয়া শাখা থেকে প্রেরীত এক প্রেসবিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়েছে।

এজন্য লয়্যালটি প্রোগ্রামের সদস্যরা তাদের অর্জিত মাইল (পয়েন্ট) ব্যবহার বা হসপিটালিটি টিকিটের জন্য বিড করতে পারবেন। এক জোড়া হসপিটালিটি টিকিটের জন্য বিড করতে হলে সর্বনিম্ন পাঁচ হাজার মাইলের প্রয়োজন পড়বে। মাইল ব্যবহার বা রিডিম করার ক্ষেত্রেও একই পরিমান পয়েন্ট দরকার হবে।

সামনের মাসগুলোতে কোকা-কোলা অ্যারিনায় বেশ কিছু জাকজমকপূর্ণ কনসার্ট এবং ইভেন্টে অংশ নেবেন বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় শিল্পীরা। এদের মধ্যে আরবী এবং বলিউড তারকারাও থাকবেন। এছাড়াও থাকবে বেশ কিছু এক্সাইটিং স্পোর্টস ইভেন্ট। হসপিটালিটি টিকিটের মাধ্যমে গ্রাহকরা প্রিমিয়াম আসনে বসতে এবং স্টেজের সবচেয়ে ভাল প্যানারমিক ভিউ উপভোগ করার সুযোগ পাবেন।

এমিরেটসের লয়্যালটি প্রোগ্রামের স্পনসরশীপ পোর্টফোলিও অত্যন্ত সমৃদ্ধ এবং সুবিস্তৃত। এই স্পন্সরশীপের সুবিধা নিয়ে এমিরেটস তাদের লয়্যালটি সদস্যদের নিয়মিতগভাবে বিভিন্ন আকর্ষনীয় অফার দিয়ে থাকে। সারাবিশ্বে এই প্রোগ্রামের সদস্য সংখ্যা সাড়ে তিন কোটি এবং বাংলাদেশে প্রায় এক লক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!