1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে এমিরেটস ‘ডোনেশন ম্যাচিং’ ক্যাম্পেইন চালু করেছে

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী শিশুদের স্বাস্থ্য ও কল্যানের কাজে নিয়োজিত ১৩টি তৃনমূল এনজিও’কে অধিকতর সহায়তা প্রদানের লক্ষ্যে এমিরেটস এয়ারলাইন ‘ডোনেশন ম্যাচিং’ ক্যাম্পেইনের উদ্বোধন করেছে। দশ হাজার মার্কিন ডলার বা তার সমমান অর্থ পর্যন্ত যেকোন মুদ্রায় প্রদত্ত অনুদানের বিপরীতে এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশন সমপরিমান অর্থ প্রদান করবে। এমিরেটস এর মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘ডোনেশন ম্যাচিং’ ক্যাম্পেইন চালুর খবর জানিয়েছে।

প্রতিটি এমিরেটস ফ্লাইটে অনুদান এনভেলাপ রাখা হবে এবং যাত্রীরা যেকোন পরিমান অর্থ যেকোন মুদ্রায় এই এনভেলপে ঢুকিয়ে যথাযথভাবে সীল করে কেবিন ক্রুদের হস্তান্তর করতে পারবে। ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে অনুদান প্রদান করা যাবে। এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশনের স্বতন্ত্র, সুরক্ষিত এবং ব্যবহার বান্ধব পেমেন্ট পোর্টালের মাধ্যমে যেকেউ অনুদান দিতে পারবেন। ব্যাংক ট্রান্সফার অথবা ‘এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশন’ এর অনুকুলেও অনুদানের অর্থ গৃহীত হবে।

বর্তমানে ফাউন্ডেশনটি ৯টি দেশে কার্যক্রম পরিচালনাকারী ১৩টি এনজিও’কে সহায়তা প্রদান করছে। যেসকল কার্যক্রমকে ফাউন্ডেশন পৃষ্ঠপোষকতা করে তার মধ্যে রয়েছে- নিরাপদ আবাসন, অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যসেবা, শিক্ষার সুযোগ, ভকেশনাল শিক্ষা উদ্যোগ ইত্যাদি। বিগত দুই দশকের অধিক সময় ধরে এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশন বিশ্বের হাজার হাজার শিশুদের জীবনে ইতিবাচক ভূমিকা রেখে আসছে।

এমিরেটসের গ্রাহক, দাতা এবং এমপ্লয়ীদের অনুদানের ওপর ভিত্তি করেই বিভিন্ন প্রকল্পকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুদানের প্রায় সকল অর্থই সরাসরি প্রকল্পগুলোকে হস্তান্তর করা হয়। প্রশাসনিক ব্যয়কে যথাসম্ভব ন্যুনতম পর্যায়ে রাখার জন্য এমিরেটসের এমপ্লয়ী এবং স্বেচ্ছাসেবকদের সহায়তা নেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!