Warning: ftp_fget() expects parameter 1 to be resource, null given in /home/pakseyre/dailyvision24.net/wp-admin/includes/class-wp-filesystem-ftpext.php on line 146
ভাতে বিপজ্জনক আর্সেনিক, সতর্কবার্তা | Dailyvision ভাতে বিপজ্জনক আর্সেনিক, সতর্কবার্তা | Dailyvision
  1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ভাতে বিপজ্জনক আর্সেনিক, সতর্কবার্তা

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

শুধু পানি নয়, এবার ভাতেও থাবা বসিয়েছে বিপজ্জনক আর্সেনিক। এক গবেষণা প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশসহ এশিয়ার বহু দেশের ধানজমিতে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক জমা হচ্ছে। এটি পরবর্তীকালে চালের মাধ্যমে মানুষের শরীরে প্রভাব ফেলছে।

সম্প্রতি ‘দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ’ জার্নালে এ প্রতিবেদন প্রকাশ হওয়ার পর থেকেই উদ্বেগ বেড়েছে। কলম্বিয়া ইউনিভার্সিটির পরিবেশবিজ্ঞানী লুইস জিসকা ও তার সহকর্মীরা এই গবেষণা করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ১০ বছরেরও বেশি সময় ধরে গবেষণা চালিয়ে অন্তত ২৮ ধরনের চাল পরীক্ষা করে আর্সেনিকের উপস্থিতি নিশ্চিত করেছেন নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষকরা। তারা সতর্ক করে বলেছেন, এশিয়ার দেশগুলোই রয়েছে বিপদে। কারণ বাংলাদেশ, ভারত, নেপাল, তাইল্যান্ড, ভিয়েতনামের মতো দেশে চালের মধ্যে পাওয়া গেছে আর্সেনিক।
 
কলম্বিয়া ইউনিভার্সিটির পরিবেশবিজ্ঞানী লুইস জিসকা জানিয়েছেন, ভারত, বাংলাদেশসহ এশিয়ার আরও নানা দেশের ধানজমিগুলোর নমুনা নিয়ে পরীক্ষা করা হয়েছে। তাতে অন্তত ২৮ রকমের চাল পরীক্ষা করে আর্সেনিক পাওয়া গেছে।
গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বাতাসে কার্বন-ডাই অক্সাইডের মাত্রা বাড়ছে, যা মাটি ও পানিকে দূষিত করছে। এছাড়া কীটনাশকের এত বেশি ব্যবহার হচ্ছে চাষের জমিতে, যা বিপদের কারণ হয়ে উঠছে। পরে ধান ও চালের মধ্যেও প্রবেশ করছে আর্সেনিক। আর্সেনিকের উপস্থিতি সেদ্ধ চালেই বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মান অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের প্রতি কেজি ওজনে দুই মাইক্রোগ্রাম আর্সেনিক থাকাটা স্বাভাবিক। কিন্তু যদি এই মাত্রা পেরিয়ে যায়, তখন হার্ট, কিডনি, ফুসফুসের রোগ তো হবেই, পাশাপাশি ক্যানসারের ঝুঁকিও বহু গুণে বেড়ে যাবে। সেইসঙ্গে দেখা দেবে স্নায়ুর জটিল রোগ।
আর্সেনিকের বিভিন্ন ধরন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ‘আর্সেনিক-থ্রি’, যাকে সাধারণভাবে ‘আর্সেনাইড’ বলা হয়। চালে এই ধরনের আর্সেনিকের মাত্রাই বেশি।
গবেষকরা সতর্ক করে বলছেন, কোনো ব্যক্তি নিয়মিত এই চাল থেকে তৈরি ভাত, চিড়া, খই, মুড়ি খেলে আর্সেনিকের প্রকোপে নানা রকম চর্মরোগের ঝুঁকিও বাড়বে। তাই ভূগর্ভস্থ পানি সেচের কাজে ব্যবহার করা বন্ধ না হলে এই বিপদ থেকে রেহাই পাওয়ার উপায় নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!