1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

রসাটমের সহায়তায় রুশ বিশ্ববিদ্যালয়ে বায়োপ্রিন্টিং ল্যাব স্থাপন

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে
5 марта в Национальном исследовательском ядерном университете «МИФИ» (НИЯУ МИФИ) состоялось открытие Лаборатории регенеративных технологий и тканевой инженерии, созданной при поддержке госкорпорации «Росатом».

রাশিয়ার বিখ্যাত ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটি (মেফি) তে একটি রিজেনারেটিভ টেকনোলোজি ও টিস্যু ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি স্থাপনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে দেশটির রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটম। বায়োমেডিক্যাল গবেষণা এবং ভবিষ্যৎ পেশাদারদের প্রশিক্ষণে এই ল্যাবরেটরিটি কাজ করবে। এছাড়াও, এখানে রোগীর দেহের কোষ ব্যবহার করে শরীরের সঙ্গে সঙ্গতিপূর্ণ রক্তনালী তৈরী করা হবে। রসাটম বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কৃত বায়োফেব্রিকেটর মাইক্রো লেভেলে কোষের বৃদ্ধিকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। রসাটমের মিডিয়া উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে রুশ বিশ্ববিদ্যালয়ে বায়োপ্রিন্টিং ল্যাব স্থাপনের খবর জানিয়েছে।

৫ মার্চ ২০২৫ একটি অনুষ্ঠানের মাধ্যমে ল্যাবরেটরিটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মেফি’র বিশ্ববিদ্যালয়ের রেক্টর ভ্লাদিমির শেভচেঙ্কা, রসাটমের নিউ বিজনেস সাপোর্ট বিভাগের পরিচালক দিমিত্রি বাইদারভসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা ভবিষ্যৎ প্রযুক্তিবিদদের প্রশিক্ষণে আন্তঃডিসিপ্লিন উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

ভ্লাদিমির শেভভাঙ্কা বলেন, “গত কয়েক দশকে বায়োমেডিসিন এবং লাইফ সায়েন্সে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে, তার ফলশ্রুতিতেই ফিজিক্যাল গবেষণা টেকনিক, রোগ নির্নয় সরঞ্জাম এবং বিশ্লেষণী পদ্ধতিগুলর মধ্যে সমন্বয় সাধন সম্ভব হয়েছে। এর মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে এমআরআই ও লেজারসহ বিভিন্ন হাই-প্রেসিশন ডিভাইস। বর্তমানে যেসকল রোগ নিরাময় অযোগ্য বলে বিবেচিত হচ্ছে, আশাকরি এই ল্যাবরেটরি সেই সকল রোগের মোকাবিলায় নতুন ধারণা ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”।

দিমিত্রি বাইদারভ তার বক্তব্যে মত প্রকাশ করেন যে, যত দ্রুত বিশ্ববিদ্যালয়গুলো তাদের শিক্ষা কার্যক্রম আধুনিকায়ন করবে, তত তাড়াতাড়ি এজাতীয় ল্যাবরেটরিগুলোর ফল দিতে শুরু করবে।

উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় অংশে একটি সেমিনারের আয়োজন করা হয়, যেখানে বক্তারা নিউক্লিয়ার মেডিসিন এবং বায়োটেকনোলজির উন্নয়নের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!