Warning: ftp_fget() expects parameter 1 to be resource, null given in /home/pakseyre/dailyvision24.net/wp-admin/includes/class-wp-filesystem-ftpext.php on line 146
অভ্যন্তরীণ রেডিও থেরাপির জন্য রসাটমের নতুন মাইক্রোসোর্স উদ্ভাবন | Dailyvision অভ্যন্তরীণ রেডিও থেরাপির জন্য রসাটমের নতুন মাইক্রোসোর্স উদ্ভাবন | Dailyvision
  1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

অভ্যন্তরীণ রেডিও থেরাপির জন্য রসাটমের নতুন মাইক্রোসোর্স উদ্ভাবন

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে
Oplus_131072
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটমের অধীনস্থ রিয়্যাক্টর ম্যাটেরিয়াল ইন্সটিটিউট এর বিজ্ঞানীরা ব্র্যাকি থেরাপি বা শরীরের অভ্যন্তরে সরাসরি রেডিও থেরাপি প্রয়োগের জন্য ইরিডিয়াম-১৯২ ভিত্তিক নতুন একটি মাইক্রোসোর্স উদ্ভাবন করেছে। এই পদ্ধতিটি রোগী এবং সংশ্লিষ্ট পেশাদারদের জন্য নিরাপদ এবং একই সঙ্গে এর সাহায্যে কার্যকরভাবে শরীরের ভেতরের ক্যান্সার আক্রান্ত জায়গায় কার্যকরভাবে উচ্চমাত্রার রেডিয়েশন প্রয়োগ করা সম্ভব। রসাটমের মিডিয়া উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
রসাটমের এই নতুন সোর্সটির বৈশিষ্ট্য হলো, এর অতি ক্ষুদ্র আকার। গবেষণা চুল্লীতে সুচ আকৃতির সোর্সটিকে রেডিয়েশন প্রয়োগ করার পর একে একটি ক্যাপসুলের ভিতর আবদ্ধ করা হয়। বিশেষভাবে তৈরি একটি ক্যাবল এই ক্যাপসুলের সাথে যুক্ত থাকে। এসকল কার্যক্রম একটি উচ্চমাত্রার চেম্বারে দূর থেকে সম্পন্ন হয়ে থাকে।
ইন্সটিটিউটটির রেডিয়েশন প্রযুক্তি বিভাগের প্রধান ডেনিস বুতাকভ বলেন, “আমরা ইতোমধ্যে নতুন সোর্সটির একটি প্রোটোটাইপ তৈরি করেছি, যা বিভিন্ন ক্লিনিকে পরীক্ষামূলক ব্যবহারের জন্য পাঠানো হবে। ২০২৫ সাল নাগাদ এটির সার্টিফিকেশন এবং রেজিস্ট্রেশন সম্পন্ন হবে বলে আশা করি। প্রয়োজনীয় অনুমোদন পাবার পর রাশিয়া এবং সিআইএস ভুক্ত দেশগুলোতে এগুলোর ব্যবহার শুরু করা হবে”।
ব্র্যাকি থেরাপিতে একটি ক্ষুদ্র এপ্লিকেটর শরীরের ভেতরে ক্যান্সার আক্রান্ত টিউমার বা স্থানে প্রবেশ করানোর মাধ্যমে সরাসরিভাবে রেডিয়েশন প্রয়োগ করা সম্ভব। এতে ক্যান্সার আক্রান্ত কোষগুলো উচ্চমাত্রায় রেডিয়েশন প্রয়োগ করা হলেও, পার্শ্ববর্তী স্থানের কোষগুলোতে এর প্রভাব ন্যুনতম। ব্র্যাকি থেরাপির ক্ষেত্রে মূলত গামা রেডিয়েশন ভিত্তিক কোবাল্ট-৬০ অথবা ইরিডিয়াম-১৯২ আইসোটোপ ব্যবহৃত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!