1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে আন্তর্জাতিক আনবিক সংস্থার প্রতিনিধি দল

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক আনবিক সংস্থা (IAEA) এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মঙ্গলবার (২৭ আগস্ট) রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছে। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে তারা বিদ্যুত কেন্দ্রটির কার্যক্রম ও নিরাপত্তা ইস্যুগুলো পর্যালোচনা করেন। রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচভের আমন্ত্রণে প্রতিনিধিদল বিদ্যুতকেন্দ্রটি পরিদর্শনে আসেন। রসাটমের গণমাধ্যম প্রেরীত এক প্রেসবিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছে।

বিদ্যুৎ প্রকল্পটির তৃতীয় ইউনিট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে এবং চতুর্থ ইউনিটে রুটিন মাফিক রক্ষণাবেক্ষণের কাজ চলছে। রসাটমের পক্ষ থেকে আইএইএ প্রতিনিধিদলকে বিদ্যুত কেন্দ্রটিতে ব্যবহৃত RBMK রিয়্যাক্টরের নকশার বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করা হয়। প্রতিনিধিদল নির্মীয়মাণ কুরস্ক-২ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

সম্প্রতি, ইউক্রেন কর্তৃক কুরস্ক পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের শিল্প সাইটে পরিচালিত আক্রমণ প্রচেষ্টার ফলাফল সম্পর্কে আইএইএ মহাপরিচালক সম্যক ধারণা লাভ করেন। তিনি পরমাণু বিদ্যুতকেন্দ্রটি নিরাপত্তা ঝুঁকি ও মুল্যায়ন করেন।

অদুর ভবিষ্যতে রাশিয়ার কালিনিনগ্রাদে আলেক্সি লিখাচভ এবং রাফায়েল গ্রোসি ভিজিটের ফলাফল নিয়ে আলোচনা করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!