1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

রসাটমের সহায়তায় মোটর চালিত প্যারাগ্লাইডারে উত্তর মেরু অভিযান

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে
7-8 ???? ?????????? ?????? ????? ??????? ? ????? ???????? ????????? ?????? ? ???? ???????? ??????? ? ???????? ?????????????? ??????? ?? ??????????? ???????? (?????????????) ?? ?????????? ????? ??????-?????? ?? ??????????????? ????????? ??????. ? ????? ?????? ???????? ??????? ???????? ??????? ??????? «50 ??? ??????» ???? «????????» (??????????? «????????»).

রুশ পাইলট ফিওদর কোনিউকভ এবং ইগোর পতাপকিন সম্প্রতি একটি দুই আসন বিশিষ্ট মোটর চালিত প্যারাগ্লাইডারে বিশ্বে প্রথমবারের মতো সফলভাবে উত্তর মেরু অভিযান সম্পন্ন করেছেন। ফ্রাঞ্জ জোসেফ ল্যান্ড থেকে উড্ডয়ন করে তারা উত্তর মেরুতে পৌছান। রসাটমের অঙ্গপ্রতিষ্ঠান এটমফোটের আইসব্রেকার বিজয়ের পঞ্চাশ বছর-এ করে পাইলটদ্বয়কে তাদের যাত্রার স্টার্টিং পয়েন্টে নিয়ে যাওয়া হয়। রসাটমের গণমাধ্যম এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এছাড়াও প্যারাগ্লাইডারের জন্য উচ্চ প্রযুক্তি সামগ্রী সরবরাহ করে রসাটম। প্যারাগ্লাইডারের জন্য বিশেষ ফেয়ারিং প্রযুক্তি তৈরি করে সেন্ট পীটার্সবার্গ পলিটেকনিক ইউনিভার্সিটির এডভান্সড ইঞ্জিনিয়ারিং স্কুল ‘ডিজিটাল ইঞ্জিনিয়ারিং’। ফেয়ারিং তৈরিতে কার্বন এবং গ্লাস ফাইবার ভিত্তিক ফেব্রিক ব্যবহার করা হয়। এর ফলে প্যারাগ্লাইডারের ফাইট রেঞ্জ ৯০০কিমি থেকে বেড়ে ১,২০০-১,৩০০কিমি পর্যন্ত বৃদ্ধি পায়।

রেকর্ড সৃষ্টিকারী এই ফ্লাইটটি উত্তর মেরুর ২৬৭- ৮৩৫মিটার উচ্চতায় পরিচালিত হয় এবং মোট ৪৪০কিমি অতিক্রম করে। এতে সময় লাগে ১০ঘন্টা ১৩মিনিট। প্যারাগ্লাইডারটির গড় গতি ছিল ঘন্টায় ৪৭কিমি।

উত্তর মেরুতে অবতরণের পর পাইলটদ্বয় স্যাটেলাইট ফোনের সাহায্যে তাদের সফল অভিযান সম্পর্কে নিয়ন্ত্রণ কক্ষকে অবহিত করে এবং সেখানে তারা সাময়িক ক্যাম্প স্থাপন করে। পুরো সময় ধরে অভিযাত্রীরা স্যাটেলাইটের সাহায্যে নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ রক্ষা করেন। তাদের সাথে থাকা বয়াগুলো স্বয়ংক্রিয়ভাবে নিয়মিত তাদের অবস্থান সম্পর্কে তথ্য পাঠাতে থাকে।

ফিওদর কোনিউকভ রসাটমের প্রযুক্তিগত সহায়তার কথা উল্লেখ করে বলেন, “রসাটম বিশেষজ্ঞদের তৈরি কম্পোজিট আমাদের সফলতার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। আজকে রাশিয়ার কম্পোজিট শিল্পের জন্য একটি রেকর্ড স্থাপিত হয়েছে। কারন, প্যারাগ্লাইডাওে ব্যবহৃত কার্বন ও গ্লাস ফাইবার উত্তর মেরুর কঠিন পরিবেশের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে”।

অনবোর্ড স্যাটেলাইট ট্র্যাকারের সকল ডেটা বিশ্লেষণের পর মোটর চালিত প্যারাগ্লাইডারে প্রথম সফল উত্তর মেরু অভিযান সংক্রান্ত রেকর্ড সৃষ্টির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!