1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ভারতের কুদানকুলাম এনপিপি জাতীয় গ্রীডে ১০০ বিলিয়ন কিলোওয়াট. ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করেছে

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৬০ বার পড়া হয়েছে
?????? ??? ??????????? ??? «??????????», ??????????? ??? ??????? ??????????????? ????????? «????????», ?????? ? ????????????? ?????????? ????? 100 ???? ???·? ??????????????.

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের সহায়তায় নির্মিত কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম দুটি ইউনিট থেকে ভারতের জাতীয় গ্রীডে এখন পর্যন্ত মোট ১০০ বিলিয়ন কিলোওয়াট. ঘন্টা সরবরাহ করা হয়েছে। দশ বছর যাবত এই ইউনিট দুটি দক্ষতা ও নিরাপত্তার সঙ্গে বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছে। রসাটমের গণমাধ্যম প্রেরীত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বর্তমানে ইউনিট দুটি রুটিন মোডে পরিচালিত হচ্ছে এবং এগুলোর দক্ষতা রেটেড ভ্যালুর চেয়ে বেশি। কুদানকুলাম এনপিপি’র এই দুটি ইউনিট চালু হবার পর প্রতি বছর ১৬ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হ্রাস করা সম্ভব হয়েছে। ভারতের ৫০ মিলিয়ন পরিবারকে বিদ্যুৎ সরবরাহ করছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি।

বর্তমানে রসাটমের সহায়তায় প্রতিটি ১,০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও ৪টি ইউনিট নির্মানের বিভিন্ন পর্যায়ে রয়েছে। এগুলোর স্টার্টআপের পর দেশটির পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ৬৬ শতাংশ বৃদ্ধি পাবে।

এতমস্ত্রয়এক্সপোর্ট এর ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট (কন্সট্রাকশন) আলেক্সি ঝুকভ জানান, “পরীক্ষিত ডিজাইন ও নির্ভরযোগ্য ইক্যুইপমেন্ট এর ব্যবহার, উচ্চমানের নির্মান কাজ এবং স্থাপন ও কমিশনিং এর ফলে কুদানকুলাম এনপিপি’র অপারেশন দক্ষতা অর্জন সম্ভব হয়েছে। ডিজাইন থেকে অপারেশন পর্যন্ত প্রতিটি ধাপে রুশ এবং ভারতীয় বিশেষজ্ঞারা যৌথভাবে কাজ করেছেন। প্রত্যেকেই তাদের এক্সপার্টাইজ প্রমান করার ফলে এমন একটি কমপ্লেক্স ও দক্ষ স্থাপনা নির্মান সম্ভব হয়েছে যা মান ও নিরাপত্তা সংক্রান্ত কঠিনতম চাহিদাগুলো পুরণে সক্ষম”।

রাশিয়া এবং ভারতের মধ্যে ১৯৮৮ সালে স্বাক্ষরিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান সংক্রান্ত একটি আন্তঃসরকারি চুক্তি এবং ১৯৯৮ সালের সংযোজনীর অধীনে কুদানকুলাম এনপিপি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটিতে ৬টি পাওয়ার ইউনিট নির্মিত হচ্ছে যার প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,০০০ মেগাওয়াট।

বাংলাদেশের রূপপুরেও রাশিয়ার আর্থিক ও কারিগরী সহযোগিতায় দুই ইউনিট বিশিষ্ট একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মানের শেষের পর্যায়ে রয়েছে। ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর ভিত্তিক প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা হবে ১,২০০ মেগাওয়াট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!