1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

এমিরেটসের যাত্রীরা বিগত বছরে ৪.৫ কোটির বেশি চকলেট উপভোগ করেছেন

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

এমিরেটস এয়ারলাইন সম্প্রতি একটি মজার তথ্য প্রকাশ করেছে। গত এক বছরে এয়ারলাইনটির সকল ফাইটে ৪.৫ কোটির অধিক উৎকৃষ্ট মানের সুস্বাদু চকলেট আস্বাদন করেছেন যাত্রীরা। এমিরেটসের মেন্যুতে বিভিন্ন ধরণের চকলেটের ব্যবস্থা রয়েছে।

গত এক বছরে ইকোনমি শ্রেণীতে ভ্রমণকারী যাত্রীরা ৩৬.৩ মিলিয়ন এবং সদ্য প্রবর্তিত প্রিমিয়াম ইকোনমি শ্রেণীর যাত্রীরা ৩ লক্ষ ২২ হাজার চকলেট উপভোগ করেছেন। অন্যদিকে, বিজনেস শ্রেণীর যাত্রীরা ৮.২ মিলিয়ন চকলেট আস্বাদন করেছেন। এমিরেটসের প্রথম শ্রেণীর যাত্রীরা যত ইচ্ছা চকলেট নিতে পারেন এবং কিছু কিছু চকলেট সাথে করে বাড়ীতে নিয়ে যেতে পারেন। এই শ্রেণীর যাত্রীদের ১ লক্ষ ২২ হাজারের অধিক সুস্বাদু চকলেটের বক্স দেয়া হয়েছে।

এমিরেটস সারা বিশ্ব থেকে উন্নতমানের চকলেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ এবং প্রতি তিন মাসে চকলেট আইটেমে পরিবর্তন করে থাকে। বর্তমানে ফ্লাইটে সার্ভ করা হচ্ছে ফ্রান্সের অভিজাত ভালরোনা ব্রান্ডের চকলেট। যেসব চকলেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে এমিরেটস চকলেট নিয়ে থাকে তার মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাতিল, কোকো জেলিলা এন্ড ফরে এবং গ্যালান্ড। এছাড়াও আয়ারল্যান্ডের বাটলার্স, বেলজিয়ামের গোভিডা, ক্যানোনিকা এবং ন্যুহাস; ইক্যুয়েডরের প্যাকারি এবং যুক্তরাজ্যের হোটেল চকলেট এমিরেটস ফ্লাইটে সার্ভ করা হয়ে থাকে।

সকল ক্লাসের যাত্রীরা ইচ্ছা করলে চকলেট ডেজার্ট এবং হট চকলেট নিতে পারেন। বিভিন্ন উৎসবকালে, দূরপাল্লার ফ্লাইটগুলোতে স্নাক্স ট্রেতে চকলেট ক্যান্ডিবার এবং শিশুদের জন্য চকলেট ললিপপ সার্ভ করা হয়।

বিশ্বব্যাপী এমিরেটস এয়ারপোর্ট লাউঞ্জগুলোতে সুস্বাদু চকলেটের অভিজ্ঞতা নিতে পারেন যাত্রীরা। লাউঞ্জগুলোতে হোমমেড এমিরেটস চকলেট আইসক্রীম, কস্টা কফি, হট চকলেটসহ এমিরেটস মাস্টারশেফদের তৈরি বিভিন্ন চকলেট আইটেম আস্বাদন করার সুযোগ পেয়ে থাকেন যাত্রীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!