1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

উত্তর মেরু অভিযানে যাচ্ছে বাংলাদেশী প্রতিভাবান তরুণ

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে
В Москве подвели итоги финального отборочного этапа пятого сезона научно-просветительского проекта «Ледокол знаний». Участниками проекта в этом сезоне стали свыше 30 тысяч учащихся школ и студентов колледжей в возрасте 14–16 лет. По итогам испытаний из 24 финалистов были отобраны 12 участников, которые отправятся в арктическую экспедицию «Росатома» на Северный полюс. Ими стали команды из Южного, Центрального, Северо-Кавказского и Сибирского федеральных округов.

রাশিয়ার পারমাণবিক আইসব্রেকার ‘বিজয়ের ৫০ বছর’ এ চড়ে, উত্তর মেরু অভিযানে যাচ্ছে বাংলাদেশ, রাশিয়া, ভারত, চীন, হাঙ্গেরী, উজবেকিস্তান, বেলারুশ, কাজাখস্থান, দক্ষিণ আফ্রিকা, ক্যামেরুন, মঙ্গোলিয়া, আরবসহ কয়েকটি দেশের ৭০ জন তরুণ প্রতিভা। সঙ্গে থাকছে বিখ্যাত বিজ্ঞানী, পারমাণবিক শিল্প বিশেষজ্ঞ, আর্কটিক গবেষক এবং বিজ্ঞান এক্টিভিস্টের একটি দল।

রসাটমের গণমাধ্যম প্রেরীত এক প্রেসবিজ্ঞপ্তিকে জানায়, সম্প্রতি বিজ্ঞান ও শিক্ষামূলক প্রকল্প ‘আইসব্রেকার অফ নলেজ’ এর পঞ্চম সংস্করণের চুড়ান্ত রাউন্ডের ফলাফল ঘোষণা করা হয়েছে। সারাবিশ্বের ত্রিশ হাজারের অধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটম এই প্রকল্পের অন্যতম পৃষ্ঠপোষক।

তরুণ প্রতিভাদের খুঁজে বের করে তাদের মেধার বিকাশে সহায়তা ও ক্যারিয়ার গাইডেন্স প্রদানের লক্ষ্যে ‘আইসব্রেকার অফ নলেজ’ এর প্রবর্তন করা হয়। রসাটমের এই প্রকল্পটির পঞ্চম বছর পূর্তি এবং রাশিয়ার পারমাণবিক আইসব্রেকার বহরের ৬৫ বছর এবছর একইসঙ্গে পালিত হচ্ছে।

রসাটমের মানবসম্পদ বিষয়ক উপ-মহাপরিচালক এবং চুড়ান্ত জুরির চেয়ারম্যান তাতিয়ানা তেরেন্তিয়েভা বলেন, “তরুণদের জন্য উত্তর মেরু অভিযান আয়োজনের সক্ষমতা রাশিয়া ছাড়া এই মুহুর্তে আর কোনও দেশের নেই। এ বছরের প্রতিযোগিতাটি ছিল অত্যন্ত কঠিন এবং হাজার হাজার মেধাবী প্রতিযোগিদের মাঝ থেকে স্বল্প সংখ্যক বিজয়ীকে বেছে নিতে বিচারকদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। প্রকৃতি বিজ্ঞান, যেমন রসায়ন, পদার্থবিদ্যা, গণিতশাস্ত্র, জীববিজ্ঞান বিষয়গুলোতে সেরা মেধাদের আমরা বিজয়ী হিসেবে বেছে নিয়েছি”।

রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ তার মন্তব্যে বলেন, “এ বছর পঞ্চম বারের মতো উত্তর মেরু অভিযানটি একটি আন্তর্জাতিক রুপ পেতে যাচ্ছে। রুশ শিক্ষার্থীদের সঙ্গে রসাটম পার্টনার দেশগুলোর শিক্ষার্থীরাও এবার ‘বিজয়ের ৫০ বছর’ পারমাণবিক আইসব্রেকারে পৃথিবীর সর্ব উত্তর স্থানে ভ্রমণ করবে। অনেক দেশের বিজয়ীরা হয়তো দেশের প্রথম প্রতিনিধি হিসেবে উত্তর মেরু ভ্রমণের বিরল সুযোগ পাচ্ছেন”।

রসাটমের পৃষ্ঠপোষকতায় ‘আইসব্রেকার অফ নলেজ’ প্রকল্পটি পরিচালনা করছে পারমাণবিক শক্তি তথ্যকেন্দ্র নেটওয়ার্ক। রুশ সংস্থা ‘নলেজ’ প্রকল্পটির ইন্টেলেকচুয়াল পার্টনার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!