1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

বিশ্ব যুব উৎসবে আন্তর্জাতিক ক্লাব ‘ইকোসিস্টেম’ গঠনের ঘোষণা

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

সম্প্রতি রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব যুব উৎসব’২০২৪ এর অধীনে আয়োজিত একটি সেশনে আন্তর্জাতিক ইকোলজি ক্লাব ‘ইকোসিস্টেম’ গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। ক্লাবটির লক্ষ্য হবে, বিভিন্ন দেশের ইকো-লীডারদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বৃদ্ধি, বিভিন্ন শিক্ষামূলক কনফারেন্স ও অনুষ্ঠানের আয়োজন এবং বিশ্বের ইকোলজি সংক্রান্ত শ্রেষ্ঠ চর্চাগুলোর অনুসরণ। ‘আন্তর্জাতিক ইকো-কম্যুনিটিঃ সম্মিলিতভাবে ভবিষ্যৎ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সেশনটি আয়োজনে সহায়তা করে রুশ রাস্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটম। রসাটমের গণমাধ্যম প্রেরীত এক প্রেসবিজ্ঞপ্তিতে ‘ইকোসিস্টেম’ গঠনের খবর জানানো হয়েছে।

ইকোলজির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাব্য দিকগুলোর ওপর সেশনে অংশগ্রহণকারীরা আলোকপাত করেন। কিভাবে বিশেষজ্ঞ সম্প্রদায় গঠন করা যায়, আন্তর্জাতিক পরিবেশ উদ্যোগগুলোতে কীভাবে যুবকদের সম্পৃক্ত করা সম্ভব এবং সর্বোপরি কী উপায়ে টেকসই প্রকল্প গ্রহণ করা যেতে পারে, এসকল বিষয়ে আলোচকরা তাদের মতামত প্রকাশ করেন। অনেকগুলো আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের অভিজ্ঞতা রয়েছে এমন বেশ কিছু সংখ্যক রুশ বিশেষজ্ঞ ও ইকো-লীডারও আলোচনায় অংশগ্রহণ করেন।

রসাটম আন্তর্জাতিক নেটওয়ার্কের প্রেসিডেন্ট ভাদিম তিতোভ বলেন, “জলবায়ু পরিবর্তন মোকবিলা এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব হ্রাস করতে হলে অবশ্যই দু’টি বিষয় বিবেচনায় নিতে হবে- প্রযুক্তির উন্নয়ন এবং সহযোগিতার সংস্কৃতিকে উৎসাহিত করণ। সারা বিশ্বে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রসাটম বিভিন্ন দেশের জাতীয় এনার্জী মিক্সে পরিচ্ছন্ন জ্বালানী যুক্ত করছে। একই সঙ্গে রসাটম স্থানীয় জনগনের সঙ্গে বিভিন্ন সামাজিক ও পরিবেশ প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে”।

আলোচনা সেশনের সঞ্চালক এবং ইকোসিস্টেমের কো-চেয়ার আলেক্সান্দ্রা রিয়াবিখ বলেন, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গ্রীন ডিপ্লোম্যাসি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কেননা, জীব বৈচিত্র্য রক্ষা এবং স্থল ও জলভাগের ইকোসিস্টেমকে রক্ষা করা নিয়ে সকলেই উদ্বিগ্ন। তিনি আরও বলেন, “যুব সমাজই আমাদের ভবিষ্যৎ নির্ধারন করবে এবং সর্ব রাশিয়া পরিবেশ আন্দোলনের একজন প্রতিনিধি হিসেবে আমি বলতে পারি যে, টেকসই (সাস্টেইনিবিলিটি) বিষয়টি রাশিয়াসহ আমাদের পার্টনার অন্যান্য দেশেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছে”।

পরিবেশগত ক্ষতি প্রশমনে রসাটম বিভিন্ন প্রকল্পে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং একইসঙ্গে গ্রীন ইকোনমিতে উত্তরণের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। রসাটম তার সকল যন্ত্রপাতি আধুনিকীকরণে সার্বিক প্রচেষ্টা চালাচ্ছে যা পরিচ্ছন্ন এনার্জী নিশ্চিত করতে সহায়ক হবে এবং প্রতি বছর বিভিন্ন পরিবেশ সুরক্ষা কার্যক্রমও বাস্তবায়ন করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!