Warning: ftp_fget() expects parameter 1 to be resource, null given in /home/pakseyre/dailyvision24.net/wp-admin/includes/class-wp-filesystem-ftpext.php on line 146
বোগোটায় ফ্লাইট শুরু করছে এমিরেটস | Dailyvision বোগোটায় ফ্লাইট শুরু করছে এমিরেটস | Dailyvision
  1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

বোগোটায় ফ্লাইট শুরু করছে এমিরেটস

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

এমিরেটস এয়ারলাইন আগামী ৩জুন থেকে কলোম্বিয়ার রাজধানী বোগোটায় দৈনিক ফ্লাইট শুরুর ঘোষণা দিয়েছে। দৈনিক এই ফ্লাইটটি ভায়া মায়ামি; দুবাই ও বোগোটার মধ্যে চলাচল করবে।

সমূদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা অনেক বেশি হবার কারণে দুবাই থেকে বোগোটায় বিরতিহীন পরিচালনা সম্ভব নয়। এ কারনেই যুক্তরাষ্ট্রের মায়ামিকে স্টপওভার গন্তব্য হিসেবে বেছে নেয়া হয়েছে। বোগোটার সঙ্গে মায়ামির পর্যটন ও বানিজ্যিক সম্পর্কও বিবেচনা করা হয়েছে এক্ষেত্রে।

বোগোটায় ফ্লাইট চালু হলে দক্ষিণ আমেরিকায় এমিরেটস গন্তব্যের সংখ্যা ৪টিতে উন্নীত হবে। বর্তমানে এয়ারলাইনটি সাও পাওলো, রিও ডি জেনেরিও এবং বুয়েন্স আয়ার্সে নিয়মিত চলাচল করছে। আমেরিকায় (যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা ও কলোম্বিয়া) এমিরেটস গন্তব্যের সংখ্যাও বেড়ে ১৯টিতে দাঁড়াবে।

কলোম্বিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঘোষিত ফ্লাইট বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চল এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরাংশের মধ্যে একটি ঐতিহাসিক যোগাযোগ হিসেবে বিবেচিত হবে।

দুবাই-বোগোটা এবং বোগোটা-দুবাই ফ্লাইটগুলোতে ভ্রমণকারী যাত্রীদের যুক্তরাষ্ট্র কর্তৃক নির্ধারিত এন্ট্রি রেগুলেশন্স মেনে প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদান করতে হবে। মায়ামিতে ইমিগ্রেশন ব্যবস্থার কারণে এটি প্রয়োজন পড়বে। উল্লেখ্য, কলোম্বিয়া এবং ইউএই নাগরিকরা একে-অপরের দেশে ৯০দিনের জন্য ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!