1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

বিগত বছরে নর্দার্ন সীরুটে রেকর্ড পরিমান কার্গো পরিবহণ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

কার্গো পরিবহণের জন্য নর্দার্ন সীরুটের জনপ্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে এই রুটে পরিবহণকৃত কার্গোর পরিমান ছিল ৩৬.২৫৪ মিলিয়ন টন, যা রাশিয়ার ‘নর্দার্ন সীরুট উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অধীনে নির্ধারিত লক্ষ্যমাত্রার থেকে ২.৫ লক্ষ টনেরও বেশি। রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রাশিয়ার এই ফেডারেল প্রকল্পটি নজরদারি করছে বলে রসাটমের গণমাধ্যম প্রেরীত প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে।

রসাটম মহাপরিচালক আলেক্সি লিখাচেভ জানান যে, বছর সমাপ্ত হবার আগেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এর পেছনে ছিল পার্টনার কোম্পানি গুলোর ভূমিকা, যারা পশ্চিম থেকে পূর্বে কার্গো পরিবহণের জন্য নর্দার্ন সীরুটকে একটি সুবিধাজনক বিকল্প হিসেবে বিবেচনা করেছেন।

আর্কটিক উন্নয়নের জন্য নিযুক্ত রসাটমের বিশেষ প্রতিনিধি ভ্লাদিমির পানভ জানান, ২০২৩ সালে নর্দার্ন সীরুটে ট্রানজিট কার্গোর পরিমান বহুলাংশে বৃদ্ধি পেয়ে ২ মিলিয়ন টনের ওপর দাঁড়িয়েছে। সমূদ্র পরিবহণ লজিস্টিক্সের দৃষ্টিকোন থেকে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি।

নর্দার্ন সীরুটের প্রতি বিদেশী শিপিং কোম্পানি গুলোর ক্রমবর্ধমান আগ্রহ উল্লেখ করার মতো। নর্দার্ন সীরুট জেনারেল এডমিনিস্ট্রেশনের মেরিটাইম অপারেশন্স হেড কোয়ার্টার গত বছর এই রুটে চীন এবং রাশিয়ার মধ্যে কন্টেইনার পরিবহণে এস্কর্ট সহ অন্যান্য সহায়তা প্রদান করেছে।

সংস্থাটি গত বছর নর্দার্ন সীরুটে কার্গো পরিবহণের জন্য ১,২১৮টি পারমিট প্রদান করে, ২০২২ সালে এই সংখ্যা ছিল ১,১৬৩টি। মোট সংখ্যার মধ্যে ১১৫টি পারমিট বিদেশী কোম্পানিকে প্রদান করা হয়, যা ২০২২ সালে ছিল মাত্র ৫৫টি। নর্দার্ন সীরুটে ২০২৩ সালে ট্রানজিট যাত্রা ছিল ৮০টি, অথচ ২০২২ সালে এই সংখ্যা ছিল মাত্র ৪৭টি। গত বছর এই রুটে রাশিয়ার উত্তর-পশ্চিম অংশ থেকে দূরপ্রাচ্যের অঞ্চলগুলোতে ৩টি অভ্যন্তরীণ রাউন্ডট্রিপ আয়োজিত হয়েছে।

ইউরেশিয়ার পশ্চিমাংশ এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে যোগাযোগের জন্য নর্দার্ন সীরুট সবচেয়ে সংক্ষিপ্ত শিপিং রুট। রাশিয়ার নর্দার্ন সীরুট উন্নয়ন ফেডারেল প্রকল্পের লক্ষ্য হলো- কার্গো পরিবহণে প্রয়োজনীয় অবকাঠামো নির্মান ও উন্নয়ন এবং একই সঙ্গে সমূদ্র বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!