1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ ভাসমান স্থাপনা নিষ্ক্রিয় করলো রাশিয়া

ডেক্স রিপোর্ট:
  • প্রকাশিত: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৯৭ বার পড়া হয়েছে
В Мурманской области завершилась более чем десятилетняя история утилизации плавучей технической базы (ПТБ) «Лепсе», которая обеспечивала работу первых атомных ледоколов и чье хранилище отработавшего ядерного топлива много лет представляло значительный экологический риск для региона. На свое место в хранилище реакторных отсеков, расположенном в Сайда-Губе, встала последняя — носовая — блок-упаковка с дезактивированными фрагментами судна. 22 ноября 2023

রাশিয়ার উত্তর-পশ্চিমে মুরমান্সক অঞ্চলে পরিবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি ফোটিং টেকনিক্যাল বেইজ (FTB) সফলভাবে ধ্বংস করতে সমর্থ হয়েছে রাশিয়া। রসাটমের গণমাধ্যম প্রেরীতে প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, এর জন্য সময় লেগেছে দশ বছরেরও বেশি। ‘লেপসে’ নামক এই ভাসমান এই স্থাপনাটি রাশিয়ার প্রথম দিকের পরমাণু শক্তি চালিত আইস ব্রেকারগুলোর পরিচালনায় ব্যবহার করা হতো এবং একই সঙ্গে এটিতে ব্যবহৃত পরমাণু জ্বালানী সংরক্ষণ করা হতো। বহু বছর ধরেই স্থাপনাটি পরিবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছিল।

এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে রসাটমের উপ-মহাপরিচালক আন্দ্রেই নিকিপেলভ জানান, “বিশ বছরের অধিক সময় ধরে রসাটম পর্যায়ক্রমে আর্কটিক উপকুল এবং দূরপ্রাচ্য অঞ্চলে তেজস্ক্রিয়তা নির্গমনকারী বিভিন্ন বস্তু অপসারণের কাজ করে যাচ্ছে, যার মধ্যে রয়েছে বাতিল ও ডিকমিশনকৃত পরমাণু আউসব্রেকারসহ বিভিন্ন সংশ্লিষ্ট জাহাজ সমূহ। লেপসে ভাসমান টেকনিক্যাল বেইজটি নিরাপদে ভেঙে ফেলার মধ্য দিয়ে আজকে রসাটম সফলভাবে তাদের অন্যতম মাইলফলক পরিবেশ প্রকল্প সম্পন্ন করলো”।

লেপসে’তে মূল তেজস্ক্রিয় যে বস্তু ছিল সেটি হলো স্পেন্ট নিউকিয়ার ফুয়েলের (SNF) এর ৬৩৯টি বান্ডেল, যার মধ্যে কিছু সংখ্যক ক্ষতিগ্রস্থ। এসকল ফুয়েল বান্ডেল অপসারণের জন্য প্রয়োজন ছিল বিশেষ প্রকৌশল সমাধান।

স্পেন্ট নিউক্লিয়ার ফুয়েল বান্ডেলগুলো বের করে আনার জন্য লেপসে’কে বিশেষভাবে ডিজাইনকৃত ও নির্মিত তীরবর্তী একটি সাইটে স্থাপন করা হয়। কাজটি সম্পাদনের জন্য বিশেষ ধরণের যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রস্তুতও করা হয়। এই কাজে ব্যবহৃত হয় রিমোট কন্ট্রোল একটি রোবট ইউনিট।

গুরুত্বপূর্ণ এই প্রকল্পে পরমাণু শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন রুশ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। উল্লেখ্য, মুরমান্সক অঞ্চলে স্পেন্ট নিউকিয়ার ফুয়েলের অপসারণ কাজ পরিকল্পনা মাফিক এগিয়ে চলছে। ২০০২ থেকে ২০২৩ সালের মধ্যে এই অঞ্চলে জমাকৃত স্পেন্ট নিউকিয়ার ফুয়েলের পরিমান অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। ২০২৫ সালের মধ্যে এই কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ‘আন্দ্রেইভ বে’ স্থাপনায় জমাকৃত স্পেন্ট নিউকিয়ার ফুয়েলের অর্ধেকেরও বেশি ইতোমধ্যে অপসারণ করা হয়েছে এবং ২০২৮ সাল নাগাদ কাজটি সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!