1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

রেলওয়ের পাকশী বিভাগে আয় বেড়েছে ৩৬ কোটি টাকা

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২১৮ বার পড়া হয়েছে

পাকশী বিভাগীয় রেলওয়ে ২০২২-২৩ অর্থবছরে ৪৮৮ কোটি ৮৬ লাখ ৩১ হাজার ২৮৯ টাকা আয় ট্রেন থেকে করেছে । এরআগে ২০২১-২২ অর্থবছরে আয় হয়েছিল ৪৫২ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার ৮১৭ টাকা। এক বছরে রেলের আয় বেড়েছে ৩৬ কোটি টাকা। পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন আয় বৃদ্ধির খবর নিশ্চিত করেছেন।

জানা যায়, রেলওয়ের পাকশী বিভাগের অধীনে ৪০টি আন্তঃনগর , ৩১টি মেইল ট্রেন ও ছয়টি লোকাল ট্রেন চলাচল করে। আটটি মেইল ট্রেন ও ১৮টি লোকাল ট্রেন এছাড়াও বন্ধ আছে । পাকশী বিভাগে ১৭৫টি রেলওয়ে স্টেশন রয়েছে।

যাত্রীবাহী ট্রেনে ২০২২-২৩ অর্থবছরে এ অঞ্চলের ২ কোটি ১৭ লাখ ৫৮ হাজার ৯২৪ জন যাত্রী যাতায়াত করেন। যাত্রী খাতে রেলের আয় হয়েছে ৩৪১ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার ৯৫৭ টাকা। এছাড়াও ট্রেনে পার্সেলসহ বিবিধ আয় ৪ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার ৩৮৬ টাকা।

অপরদিকে মালবাহী ট্রেনে ২০২২-২৩ অর্থবছরে মোট ১ লাখ ৯ হাজার ১৯২টি ওয়াগনে ২৫৩ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৩৩৩ কেজি মালামাল পরিবহণ হয়েছে। পণ্য পরিবহণ খাতে আয় হয়েছে ১২৮ কোটি ৭২ লাখ ৫৩ হাজার ১৮৫ টাকা। এছাড়াও রেলের ভেন্ডিং আয় হয়েছে ১৩ কোটি ২৭ লাখ ১৮ হাজার ৭৬১ টাকা।

পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এ কে এম নূরুল আলম জানান, আগের অর্থবছরের চেয়ে বিগত ২০২২-২৩ বছরে পাকশী বিভাগীয় রেলওয়ের আয় বেড়েছে। ২০২১-২২ অর্থবছর চেয়ে আয় বেড়েছে ৩৬ কোটি টাকা। মালবাহী ট্রেনে পণ্য আমদানি ধীরে ধীরে বাড়ছে জানিয়ে তিনি বলেন, ব্যবসায়ীরা নিরাপদে ও সাশ্রয়ী ব্যয়ে ট্রেনে মালামাল পরিবহন করছেন। মালবাহী ট্রেনে সরকারি ও বেসরকারি উদ্যোগে পণ্য আমদানি বাড়লে ট্রেনের আয়ও আরও বাড়বে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!