1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে
Oplus_16908288
ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে মেহেদী হাসান (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত মেহেদী ঈশ্বরদী পৌর এলাকার অরনকোলা গ্রামের বক্কার জোয়ার্দারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী-পাবনা সড়কের পাশে হারুখালী এলাকার একটি ধানক্ষেতে মাটিতে মুখ গোঁজা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ধস্তাধস্তির একপর্যায়ে কাদামাটিতে মুখ চেপে ধরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, গভীর রাতে দুর্বৃত্তরা মেহেদীকে ধরে এনে ওই ধানক্ষেতে হত্যা করেছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো পরিবার কিংবা স্বজনদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ জোর তদন্ত চালাচ্ছে বলে থানা সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!