1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ২৮১ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে  ১০টার দিকে দাশুড়িয়া-বনপাড়া মহাসড়কের মুলাডুলি কৃষি ফার্ম নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা রাব্বি পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি  ট্রাকের মধ্যে  সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় বাসের দরজায় দাঁড়িয়ে থাকা সুপারভাইজার ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়। নিহত সুপারভাইজারের নাম পরিচয় পাওয়া যায়নি।
 হাইওয়ে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক রাজ্জাক জানান, খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ১৫ জনকে উদ্ধার করে।  আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ, পাবনা জেনারেল হাসপাতাল ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।  বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আহতদের মধ্যে বাসের চালকের অবস্থা আশংকাজনক বলে জানান তিনি ।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর অপু মন্ডল জানান, বাসের দরজার মধ্যে চাপা পড়ে দাঁড়ানো অবস্থায় এক ব্যক্তি মারা যায়। ফায়ার সার্ভিস কর্মীরা দরজা খুলে তার মরদেহ উদ্ধার করে। তার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!