1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করেছেনরোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তাঁর নেতৃত্বে সরকারের নিরাপত্তা-সংশ্লিষ্ট ১৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সরেজমিনে প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি, সার্বিক অগ্রগতি ও নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর চিফ পিপিএস এস এম মাহমুদ আরাফাত সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে জানান, মাননীয় উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধিদল প্রকল্পের মেইন কন্ট্রোল রুমসহ পুরো সাইট ঘুরে দেখেনএ সময় তিনি প্রকল্পের বিভিন্ন ধাপের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন

পরিদর্শনকালে এনপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান প্রকল্পের কাজের চূড়ান্ত প্রস্তুতি, চলমান অগ্রগতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন এবং এ সংক্রান্ত ভিডিও চিত্র উপস্থাপন করা হয়প্রকল্পের অগ্রগতি ও নিরাপত্তা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাএ তথ্য জানান চিফ পিপিএস এস এম মাহমুদ আরাফাত

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বিপিএম বাহারুল আলম, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী (ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন ভূঁইয়া (এসজিপি, বিএএএম, এনডিইউ, এএএফডব্লিউসি, পিএসসি), স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, সিনিয়র সচিবের একান্ত সচিব নাজমুছ সালেহীন নূর, প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন, স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের অন্যান্য কর্মকর্তারা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!