1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

মেডিকেলে চান্স পাওয়া স্বর্ণকলির চার প্রাক্তন শিক্ষার্থীকে সংবর্ধনা

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

ঈশ্বরদীর শিশু শিক্ষা প্রতিষ্ঠান স্বর্ণকলি বিদ্যাসদন–এর চার প্রাক্তন শিক্ষার্থী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় প্রতিষ্ঠানটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধিত এই চার মেধাবী শিক্ষার্থী সোমবার (২ ফেব্রুয়ারী) তাদের শৈশবের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান স্বর্ণকলি বিদ্যাসদনে উপস্থিত হলে স্কুলের বর্তমান শিক্ষার্থীরা তাদের ফুলবরণে সিক্ত করে। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সূচনায় মঞ্চে ডেকে নিয়ে স্বর্ণকলির পক্ষ থেকে তাদের হাতে ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় সংবর্ধিত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন এবং বর্তমান শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়ালেখা করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে সংবর্ধনা প্রদান ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

সংবর্ধিত চার শিক্ষার্থী হলেন— ইসরাত জাহান সুচি, উলফাত জাহান তামান্না, আসফা আহমেদ অহনা ও মাহফিল হাসান আনন্দ। তারা এ বছর যথাক্রমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, ঢাকা; পাবনা মেডিক্যাল কলেজ, পাবনা; স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, ঢাকা এবং মাগুরা মেডিক্যাল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বর্ণকলি বিদ্যাসদনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মনিরুল ইসলাম বাবু। অনুষ্ঠান সমন্বয় ও স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামুসুন্নাহার লিপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাপ্তাহিক ঈশ্বরদী–এর সম্পাদক সেলিম সরদার, কলেজ শিক্ষক ও সংবর্ধিত শিক্ষার্থী আসফা আহমেদ অহনার পিতা আমিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন রূপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, কলেজ শিক্ষক মোতাহার হোসেন মিলু, কলের গানের পরিচালক মানিক মন্ডলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের অঙ্কন শিক্ষক তানহা ইসলাম শিমুল।। স্বর্ণকলি বিদ্যাসদনের ২৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ উৎসবে চার শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!