1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে
Oplus_16908288
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একতরফা সহিংসতা, হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ তুলেছেন। তিনি এসব ঘটনার প্রতিকার চেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান-এর দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়ায় নিজ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ উত্থাপন করেন।
লিখিত বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকেই ঈশ্বরদী-আটঘরিয়াসহ পাবনা জেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকদের ওপর দফায় দফায় হামলা, গুলিবর্ষণ, মারধর, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট এবং দখলবাজির ঘটনা ঘটছে। এমনকি জামায়াতের নারী কর্মীদের বোরকা ধরে টানা-হেঁচড়া ও শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, বিভিন্ন ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে নবনির্বাচিত এই এমপি বলেন, “বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে তারেক রহমানের প্রতি আহ্বান জানাচ্ছি—তিনি যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দলের নেতাকর্মীদের সংযত রাখার কার্যকর উদ্যোগ নেন। আমি আশাবাদী, তিনি বিচক্ষণতা ও দায়িত্বশীলতার পরিচয় দেবেন।”
সংবাদ সম্মেলনে তিনি পাবনা জেলার বিভিন্ন উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতার বিস্তারিত চিত্র তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, জেলা সেক্রেটারি মাওলানা অধ্যাপক আব্দুল গাফফার খান, জেলা তালিমুল কোরআন সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি হাফেজ আমিরুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা সেক্রেটারি মো. সাইদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!