Warning: ftp_fget() expects parameter 1 to be resource, null given in /home/pakseyre/dailyvision24.net/wp-admin/includes/class-wp-filesystem-ftpext.php on line 146
মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে ঈশ্বরদী, তাপমাত্রা নেমেছে ৭.৩ ডিগ্রিতে | Dailyvision মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে ঈশ্বরদী, তাপমাত্রা নেমেছে ৭.৩ ডিগ্রিতে | Dailyvision
  1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে ঈশ্বরদী, তাপমাত্রা নেমেছে ৭.৩ ডিগ্রিতে

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে
Oplus_16908288
উত্তরের জনপদ ঈশ্বরদীতে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ বুধবার (৭ জানুয়ারি) ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। হিমালয় থেকে নেমে আসা পাহাড়ি হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেড়েছে। তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
আজ বুধবার সকালে ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ এবং ঘণ্টায় ৫ থেকে ৬ কিলোমিটার বেগে হিমেল বাতাস প্রবাহিত হয়।
রাত গভীর হলেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে সড়ক ও মহাসড়ক। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা এতটাই ঘন হয়ে ওঠে যে কয়েক হাত দূরের কিছুই দেখা যায় না। ফলে মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।
তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ ও নিম্ন আয়ের শ্রমজীবীরা। জীবিকার তাগিদে কনকনে শীত উপেক্ষা করেই সকাল-সকাল কাজে বের হতে হচ্ছে তাঁদের।
উপজেলা শহরের রিকশাচালক সুদেব সরকার বলেন, ‘সকালে এত ঠান্ডা আর কুয়াশা থাকে যে রাস্তা দেখা যায় না। তবু পেটের দায়ে বের হতে হয়। ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসে।’
নূর মহল্লা এলাকার দিনমজুর রাবেয়া খাতুন বলেন, ‘সকালে কাজ করতে খুব কষ্ট হয়। কুয়াশায় কিছুই দেখা যায় না, কিন্তু কাজে না গেলে সংসার চলে না।’
শীতের প্রভাব পড়েছে শিক্ষার্থীদের ওপরও। ঈশ্বরদী সরকারি এস এম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থী মৌসুমি আক্তার বলেন,
‘সকালে স্কুলে যেতে খুব কষ্ট হয়। কুয়াশা এত বেশি থাকে যে সামনে কিছুই দেখা যায় না। খুব ঠান্ডা লাগে।’
এক অভিভাবক আফসার আলী বলেন, ‘এমন কুয়াশায় ছোট বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় লাগে। কখন কী হয় বলা যায় না।’
ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ‘আজ ঈশ্বরদীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ এবং ঘণ্টায় ৫ থেকে ৬ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিন এ ধরনের শীত পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!