Warning: ftp_fget() expects parameter 1 to be resource, null given in /home/pakseyre/dailyvision24.net/wp-admin/includes/class-wp-filesystem-ftpext.php on line 146
বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে কখনো আপোষ করেননি — হাবিবুর রহমান হাবিব | Dailyvision বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে কখনো আপোষ করেননি — হাবিবুর রহমান হাবিব | Dailyvision
  1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে কখনো আপোষ করেননি — হাবিবুর রহমান হাবিব

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে
Oplus_16908288
দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ঈশ্বরদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) রাতে ঈশ্বরদী পৌর এলাকার ভেলুপাড়ায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে কখনো আপোষ করেননি। এক-এগারোর সময় তৎকালীন সরকার তাকে দেশ ছাড়তে চাপ দিলে তিনি স্পষ্টভাবে বলেছিলেন— “বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমি মরি-বাঁচি এই দেশেই থাকবো।”
তিনি বলেন, রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেননি বলেই দেশের মানুষ তাকে আপোষহীন নেত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে। তিনি বারবার নির্যাতনের শিকার হয়ে কারাবরণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন, দীর্ঘদিন জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানকে কাছে পাননি। তবুও তিনি দেশ ও গণতন্ত্রের প্রশ্নে অটল ছিলেন।
হাবিব আরও বলেন, মানবতার মা বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। আগামী একশ বছরেও খালেদা জিয়ার মতো এমন নেতৃত্ব এ দেশে পাওয়া কঠিন। জাতির এই ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোকলেসুর রহমান বাবলু। দোয়া পরিচালনা করেন ভেলুপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা হাফিজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, বিএনপি নেতা হাসান আলী বিশ্বাস, দুলাল মণ্ডল, রেজাউল করিম, আব্দুল জব্বার, শাহ আলম লিটন মাল, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মণ্ডল, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, আবু সাঈদ উজ্জ্বল, খোরশেদ আলম দিপু, আকরাম রায়হান বাবু, রাকিবুল হাসান আলম, সাইফ হাসান সেলিম, রাকিব হাসান সেন্টু, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সদস্য শ্যাম আগারওয়াল বিকিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!