1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

বদলে যাচ্ছে সেচব্যবস্থা: ঈশ্বরদীতে সেন্ট্রাল পিভট ইরিগেশন সিস্টেমের যাত্রা শুরু

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

দেশে প্রথমবারের মতো আধুনিক সেচপ্রযুক্তি ভ্যালি ইরিগেশন সেন্ট্রাল পিভট সিস্টেম স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)অস্ট্রিয়ার আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন এই অত্যাধুনিক প্রকল্পটি পাবনার ঈশ্বরদীতে নর্থ বেঙ্গল সুগার মিলের মুলাডুলি ইক্ষু খামারে স্থাপন করা হয়েছে

বিএডিসি সূত্র জানায়, বিশ্বের উন্নত কৃষি ব্যবস্থায় বহুল ব্যবহৃত সেন্ট্রাল পিভট ইরিগেশন প্রযুক্তি এই প্রথম বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছেএ পদ্ধতিতে মাটির নিচ থেকে নয়, বরং পাইপলাইনের সঙ্গে সংযুক্ত স্প্রিংকলারের মাধ্যমে ওপর থেকে সমানভাবে জমিতে পানি ছিটানো হবেফলে কম সময়, কম শ্রমিক এবং কম পানি ব্যবহার করেই বড় আকারের কৃষিজমিতে সেচ দেওয়া সম্ভব হবেসংশ্লিষ্টদের মতে, এই প্রযুক্তি দেশের কৃষি ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে

নর্থ বেঙ্গল সুগার মিলের মুলাডুলি ইক্ষু খামারে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে সরকারি-বেসরকারি বিভিন্ন খামারেও এই প্রযুক্তি সম্প্রসারিত হবে বলে আশা করছেন কৃষিবিদরাএতে একই জমিতে একাধিক ফসল উৎপাদন, চাষাবাদের সময় হ্রাস এবং উল্লেখযোগ্য পরিমাণ পানির সাশ্রয় সম্ভব হবেপাশাপাশি আবাদযোগ্য জমির কার্যকর ব্যবহারও বাড়বেএই প্রকল্পে চীনের মিস্টার জ্যাক ও ভিয়েতনামের মিস্টার খোয়া নামে দুইজন বিদেশি বিশেষজ্ঞ কর্মরত রয়েছেন

মুলাডুলি ইক্ষু খামারের ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, খামারটিতে মোট ১ হাজার ১০১ একর জমি রয়েছে, যার মধ্যে ৯৪০ একর জমিতে আখ চাষ করা হয়এছাড়া নিচু জমি, রাস্তাঘাট, শ্রমিক ও স্টাফদের বসবাসের কলোনি, পুকুর এবং বাগান রয়েছেসেন্ট্রাল পিভট প্রযুক্তির মাধ্যমে প্রায় সাড়ে তিনশ মিটার ব্যাসার্ধের আওতায় আনুমানিক ১৫০ একর জমিতে সেচ সুবিধা দেওয়া যাবে

তিনি আরও বলেন, আধুনিক কৃষিতে পানি ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জসেন্ট্রাল পিভট প্রযুক্তি সেচ ব্যবস্থাকে আরও দ্রুত, স্বয়ংক্রিয় ও সাশ্রয়ী করে তুলবেএই প্রকল্প সফল হলে দেশের বৃহৎ কৃষিখাতে নতুন দিগন্ত উন্মোচিত হবেজলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান পানি সংকটের প্রেক্ষাপটে এমন উদ্ভাবনী উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদ হোসেন ভূইয়া বলেন, “দেশে প্রথমবারের মতো এই আধুনিক সেচ ব্যবস্থা আমাদের খামারে স্থাপন হওয়া শুধু মিলের জন্য নয়, পুরো অঞ্চলের কৃষির জন্যই একটি বড় অর্জনসেন্ট্রাল পিভট প্রযুক্তির মাধ্যমে আমরা সময়, শ্রম ও পানিতিনটিই সাশ্রয় করতে পারবোআগে যেখানে সেচ দিতে দুই দিন সময় লাগত, এখন সেখানে কয়েক ঘণ্টার মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবেএতে একই জমিতে একাধিক মৌসুমি ফসল উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!