1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

পাবনা-৪ আসন : স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে
Oplus_16908288
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. জাকারিয়া পিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে গত ৪ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা ও পাবনা জেলা প্রশাসক তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরের পর নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানি শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মো. জাকারিয়া পিন্টু ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি এ আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দলীয় মনোনয়ন পান পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হওয়ায় জাকারিয়া পিন্টু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করে মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ের সময় তথ্যে ত্রুটি থাকায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় জাকারিয়া পিন্টু বলেন, “আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে—এতে আমি অত্যন্ত খুশি ও আনন্দিত। সবাই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, আজ সেই অপেক্ষার অবসান হলো। আমার প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আমার প্রাণপ্রিয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া করেছেন। তাঁদের স

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!