1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে মোটরসাইকেল–ভুটভুটি সংঘর্ষে ইপিজেড শ্রমিক নিহত, আহত ৩

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে
Oplus_16908288
ঈশ্বরদীতে মোটরসাইকেল ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ইমন হোসেন (২৫) নামে এক ইপিজেড শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ভুটভুটিতে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে ঈশ্বরদী ইপিজেড সড়কের পাকশীর সিভিল হাট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন ঈশ্বরদী ইপিজেডে কর্মরত ছিলেন। তিনি উপজেলার সাঁড়া ঘাট এলাকার ইউনুস হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল ইপিজেড সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ইমন হোসেন গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ইমনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় ভুটভুটিতে থাকা আরও তিনজন গুরুতর আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!