1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রতিবাদে ঈশ্বরদী প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের প্রতিবাদে ঈশ্বরদীতে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ঈশ্বরদী প্রেসক্লাবের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিকদের পাশাপাশি শিক্ষক, মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক কর্মী, পরিবেশবাদী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, সম্মিলিত নাগরিক জোটের আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, প্রেসক্লাবের সহ-সভাপতি হাসানুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক সেলিম সরদার, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, নির্বাহী সদস্য মাহাবুবুল হক দুদু, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি এবং সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি জাহিদুল আলম সনু।

বক্তারা শহীদ শরীফ ওসমান হাদিকে ফ্যাসিস্ট সরকারের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গুলিতে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগ করেছে। সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে। হামলা, লুটপাট ও আগুন দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না।

বক্তারা আরও বলেন, হামলার আগে একটি রাজনৈতিক সংগঠনের স্লোগান ব্যবহার করা হয়েছে, যা বিশ্ববাসীর কাছে পরিষ্কারভাবে প্রতীয়মান। হাদির হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যেই এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে বলে তারা মন্তব্য করেন।

সভা থেকে ভবিষ্যতে যেন কোনো সংবাদপত্রের কার্যালয়ে এ ধরনের হামলা ও ভাঙচুর না ঘটে, সে জন্য সরকারের কার্যকর পদক্ষেপ ও সুদৃষ্টি কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!