1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

মার্চ থেকে পাবনা–ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে
আগামী ২০২৬ সালের মার্চ মাস থেকে পাবনা থেকে সরাসরি ঢাকাগামী ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সড়ক, সেতু ও রেল যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেল কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “বর্তমানে রেল বিভাগে কিছু কোচ সংকট রয়েছে, তবে অল্প সময়ের মধ্যেই এ সমস্যা সমাধান করা হবে। সে লক্ষ্যে মার্চ মাস থেকে পাবনা–ঢাকা সরাসরি ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছে রেল বিভাগ।”
শেখ মঈনুদ্দিন আরও জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনের জন্য নির্মিত অব্যবহৃত রেলস্টেশনটি পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সারাদেশে নৌ, রেল ও সড়ক পথে সমন্বিত আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, জেলা পর্যায়ের সংযোগকারী মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং প্রধান সড়কসমূহ প্রশস্তকরণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পুরোনো জেলা হিসেবে পাবনার প্রধান আবদুল হামিদ সড়ক প্রশস্তকরণ প্রকল্পকে সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে।
পাশাপাশি, আরিচা–খাসচর ফেরি সংযোগ প্রকল্প, পাকশী–বাধেরহাট সড়ক প্রশস্তকরণ এবং কাশীনাথপুর–উল্লাপাড়া সড়ক উন্নয়ন প্রকল্প সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও আশ্বাস দেন যে, ঈশ্বরদী রেলগেট এলাকায় যানজট নিরসনে একটি ওভারপাস নির্মাণ করা হবে।
এরআগে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক, পাবনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিনের কাছে পাবনাবাসীর দীর্ঘদিনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিগুলো তুলে ধরেন।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন সোমবার ঈশ্বরদীতে আগমন করেন। মঙ্গলবার তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও তার ছাত্রজীবনের স্মৃতি বিজড়িত নর্থ বেঙ্গল পেপার মিলস স্কুল পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ আব্দুস সামাদ খান মন্টু, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব আবু আহসান খান রেয়ন, এবং পশ্চিমাঞ্চল রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!