1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ক্ষমতায় গেলে জনগণের সেবক হবো: রফিকুল ইসলাম

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ‘রাজা নয়, জনগণের সেবক’ হিসেবেই কাজ করবে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শাখার সহকারী সেক্রেটারি মওলানা রফিকুল ইসলাম খান।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত দেশ। বাংলাদেশকে একটি আধুনিক, মানবিক ও অধিকারভিত্তিক রাষ্ট্রে পরিণত করা হবে। মুসলিমদের মতোই অমুসলিম নাগরিকরাও সমান অধিকার ও সুবিধা ভোগ করবে—ইসলামী দল তা নিশ্চিত করবে।”

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদী উপজেলা জামায়াতের আয়োজনে খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল।

বিগত সরকারের কর্মযজ্ঞের সমালোচনা করে মাওলানা রফিকুল ইসলাম আরও দাবি করেন, “জামায়াতে ইসলামীর পক্ষে দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। হিন্দু সম্প্রদায়সহ সব শ্রেণির মানুষই এখন জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়।” দেশে তিন কোটি বেকার আছে উল্লেখ করে তিনি বলেন, “বেকারত্ব দূর করতে সারাদেশে নতুন নতুন কলকারখানা গড়ে তোলা হবে। ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আধুনিক, কল্যাণকর ও মানবিক রাষ্ট্রে রূপান্তর করা হবে।”

জনসভায় কেন্দ্রীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা, পাবনা–আটঘরিয়া–ঈশ্বরদী অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও হাজারো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন— পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও পাবনা-৫ আসনের প্রার্থী মওলানা ইকবাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খান, আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও ছাত্রশিবির কেন্দ্রীয় শাখার সাবেক সভাপতি মো. মুনজুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক ভিপি মো. ইব্রাহিম হোসেন রনি এবং পাবনা জেলা ছাত্রশিবির সভাপতি মুন্নাফ হোসাইন। সভা সঞ্চালনা করেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!