1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ষ্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে
Oplus_16908288
জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর গুলিবর্ষণ করে হত্যাচেষ্টার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা একটি নৃশংস ও কাপুরুষোচিত হামলা। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর ও নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানান নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন, একটি মহল নিজেরা অপরাধ করে বিএনপির নেতাকর্মীদের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। তবে গণমাধ্যমের দূরদর্শিতার কারণে সে অপচেষ্টা ব্যর্থ হয়েছে। ওসমান হাদীর ওপর গুলিবর্ষণকারীদের মুখোশ ইতোমধ্যেই উন্মোচিত হয়েছে। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতেই এ ধরনের সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন। অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুল ইসলাম স্বপন, শামসুজ্জোহা পিপপু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌর তাঁতি দলের সভাপতি খন্দকার আমিরুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, টুটুল সরদার, ঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, মহিদুল ইসলাম বাবলু, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হীরক সরদার, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেলসহ যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!