1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে বিএনপি নেতা হত্যাকাণ্ডে ব্যবহৃত আরও ১টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে
Oplus_16908288
ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিরু মোল্লা হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দোনালা বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বুধবার রাতে অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই বন্দুকের গুলিতেই বিএনপি নেতা বিরু মোল্লা নিহত হয়েছেন।
তিনি জানান, এর আগে হত্যা মামলার প্রধান আসামি জহুরুল মোল্লাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত সোমবার দিবাগত গভীর রাতে লক্ষীকুন্ডা ইউনিয়নের সাহাপাড়া মৌজায় তার মালিকানাধীন ৩ নম্বর ইটভাটার পশ্চিম প্রান্তে অভিযান চালানো হয়। অভিযানে টিন দিয়ে ঘেরা একটি অস্থায়ী টয়লেটের পেছন থেকে মাটির নিচে পুঁতে রাখা একটি পুরোনো কাপড়ের বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ভেতর থেকে একটি ওয়ান শুটার গান, একটি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড শর্টগানের গুলি এবং ২৬ রাউন্ড রিভলবারের গুলি উদ্ধার করা হয়।
প্রণব কুমার আরও জানান, পারিবারিক কলহ ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ১৭ ডিসেম্বর লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের দক্ষিণপাড়া মোল্লাপাড়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত হন বিএনপি নেতা বিরু মোল্লা। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই জহুরুল মোল্লাকে প্রধান আসামি করে ১৮ ডিসেম্বর ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এর আগে সিপিসি-২ ও র‍্যাব-১২ (পাবনা)–এর সহায়তায় মামলার প্রধান আসামি জহুরুল মোল্লাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রঘুনাথপুর এলাকা থেকে রবিবার দিবাগত গভীর রাতে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ইটভাটার জন্য মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ১৭ ডিসেম্বর সকালে বিএনপি নেতা বিরু মোল্লাকে গুলি করে হত্যা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!