1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে
Oplus_16908288
ঈশ্বরদীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) ঈশ্বরদী উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান সাকি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। কৃষকরা যেন এসব সার ও বীজ যথাযথভাবে মাঠে ফসল উৎপাদনে ব্যবহার করেন এবং কেউ যেন বিনামূল্যে প্রাপ্ত সার ও বীজ বিক্রি না করেন—সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, কৃষকরাই রোদ-বৃষ্টি উপেক্ষা করে ফসল ফলান বলেই আমরা খাদ্য গ্রহণ করতে পারি। কৃষকরা না থাকলে আমাদের বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হতো। বর্তমানে দেশে আধুনিক কৃষি ব্যবস্থার প্রসার ঘটেছে। কৃষকরা রবি শস্য, দেশি শাকসবজি ও ফলমূলের পাশাপাশি বিদেশি বিভিন্ন জাতের শাকসবজি ও ফলমূলও সফলভাবে উৎপাদন করছেন। তাই কৃষকদের অবমূল্যায়ন না করে তাদের যথাযথ সম্মান ও মর্যাদা দিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে প্রকৃত কৃষকদের যাচাই-বাছাই করে প্রণোদনা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) শিহাব উদ্দিন এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এখলাছুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!