Warning: ftp_fget() expects parameter 1 to be resource, null given in /home/pakseyre/dailyvision24.net/wp-admin/includes/class-wp-filesystem-ftpext.php on line 146
ঈশ্বরদীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার | Dailyvision ঈশ্বরদীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার | Dailyvision
  1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে অভিযান চালিয়ে দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার গভীর রাতে পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল ক্লাবমোড় এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম হোসাইন মোহাম্মদ জিৎ (১৯)। তিনি ওই এলাকার লালু মালিথার ছেলে।
ডিবি সূত্রে জানা যায়, পাবনা জেলার পুলিশ সুপার আনোয়ার জাহিদের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মন্ডল ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনুর রহমানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
ডিবি পুলিশের ইনচার্জ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নি.) অসিত কুমার বসাক, এসআই (নি.) বেনু রায় (পিপিএম), এসআই (নি.) আব্দুল লতিফসহ ডিবির একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযানের সময় জিৎ-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান এবং দশ চেম্বারবিশিষ্ট একটি রিভলভার উদ্ধার করা হয়। অস্ত্রসহ ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
এঘটনায় ঈশ্বরদী থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, মামলাটি তদন্তাধীন থাকায় গ্রেপ্তার জিৎ বর্তমানে ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!