1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

রসাটমের ‘গ্লোবাল এটমিক কুইজ’: বিজয়ীদের জন্য রাশিয়া ভ্রমণের সুযোগ

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
Oplus_16908288
আগামী ১০ নভেম্বর থেকে আবারো বিশ্বজুড়ে শুরু হচ্ছে ‘গ্লোবাল এটমিক কুইজ’। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম বিশ্ব বিজ্ঞান দিবস উদযাপন উপলক্ষ্যে প্রতি বছর এই কুইজের আয়োজন করে থাকে। রসাটমের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুইজ প্রতিযোগিতার কথা জানিয়েছে।
জানা গেছে, এবারের কুইজ অনলাইন এবং অফলাইনে বাংলাসহ বিশ্বের ১৬টি ভাষায় আয়োজোন করা হয়েছে। রাশিয়া ও বাংলাদেশসহ বেশ কিছু দেশে আয়োজন করা হচ্ছে অফলাইন প্রতিযোগিতা। মূল অফলাইন প্রতিযোগিতাটি মস্কোতে অনুষ্ঠিত হবে। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
বাংলাদেশের দু’টি স্থানে অফলাইন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঢাকার নভোথিয়েটারে অবস্থিত পরমাণু শক্তি বিষয়ক তথ্যকেন্দ্র ‘আইকোন’ এবং পাবনা জেলার ঈশ্বরদী পৌরসভায় অবস্থিত পারমাণবিক তথ্য কেন্দ্র ‘পিআইসি’তে। নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এখানে অংশগ্রহণ করতে পারবেন।
কুইজ প্রতিযোগিতায় তিনটি থিম (ইতিহাস, বর্তমান প্রযুক্তি এবং ভবিষ্যৎ) এর উপর ১৮টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার জন্য প্রতিযোগিরা সময় পাবেন ২৪ ঘন্টা।
অংশগ্রহণের জন্য ১০ নভেম্বর তারিখে যেকোন সময়-             https://quiz.atomforyou.com
সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েবসাইটের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রস্তুতির জন্য বিভিন্ন মাত্রার জটিল টেস্ট বা পরীক্ষায় অংশগ্রহণ করে অনুশীলনের সুযোগ নিতে পারেন।
আগামী ২২ নভেম্বর একই ওয়েবসাইটে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। ১০০ জন বিজয়ী এক্সক্লুসিভ পুরস্কার পাবেন। তবে প্রথম তিনজনের জন্য থাকবে রসাটমের আতিথেয়তায় রাশিয়া ভ্রমণের সুযোগ। প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য থাকবে একটি ইলেকট্রনিক সার্টিফিকেট।
পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহার, পরমাণু শক্তিসহ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বিভিন্ন সময়ে বিষ্ময়কর সব পরমাণুর আবিষ্কার সম্পর্কে জানার এক অনন্য সুযোগ এই গ্লোবাল এটমিক কুইজ। এটা  সাধারণ কোন বিজ্ঞানভিত্তিক কুইজ নয়। এর মাধ্যমে পারমাণবিক পদার্থবিদ্যার মুল বিষয়গুলো সম্পর্কে আগ্রহীদের ব্যাখ্যা করার একটি উদ্যোগ। প্রাত্যহিক জীবনে পরমাণু প্রযুক্তির প্রভাব এবং বিশ্বের সুরক্ষায় এই প্রযুক্তির ভূমিকা সম্পর্কেও জানার সুযোগ তৈরি করা হয় এই প্রতিযোগিতার মাধ্যমে।
গ্লোবাল এটমিক কুইজের সুচনা ২০২০ সালে। কুইজে অদ্যবধি শতাধিক দেশে ৬৫,০০০ এর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। রসাটমের শিক্ষামূলক কার্যক্রমের লক্ষ্য শুধুমাত্র পরমাণু প্রযুক্তিকেই জনপ্রিয় করে তোলাই নয় বরং বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি, এ সম্পর্কে আগ্রহ তৈরি এবং বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল বিষয়ে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে উৎসাহিত করাও এর উদ্দেশ্য।
রসাটমের আন্তর্জাতিক নেটওয়ার্ক রাশিয়াসহ সারাবিশ্বে ২৫টি পরমাণু তথ্যকেন্দ্র পরিচালনা করছে । এনার্জী ও পরমাণু বিজ্ঞান বিষয়ে জ্ঞান বিস্তারে এসব তথ্যকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!