1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে পদ্মার চরে সৌরবিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে বিদেশি প্রতিনিধিদল

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে পদ্মার জেগে ওঠা চরে সৌরবিদ্যুৎ প্রকল্প নির্মাণ হতে যাচ্ছে। যেখানে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এরই মধ্যে এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য শনিবার (২৯ নভেম্বর) বিকেলে পদ্মার চর পরিদর্শন করেছেন সৌরবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগকারী কোম্পানির প্রতিনিধি দল।

বিনিয়োগকারী প্রতিনিধি দলের সদস্যরা জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করবে বাংলাদেশ। যা পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পথকে আরও সুদৃঢ় করবে।

পদ্মা নদীর বিল বামনী মৌজা এলাকা পরিদর্শন করেছেন তিনটি বিদেশি বিনিয়োগকারী কোম্পানির প্রতিনিধিরা। প্রতিনিধি দলে ছিলেন, এশিয়া গ্রুপের জেনারেল ম্যানেজমেন্ট প্রতিনিধি মোহাম্মদ রুশদী (অস্ট্রেলিয়া), সিন শিন গ্লোবাল লিমিটেডের প্রতিনিধি বাইয়ুঙশিয়ল সিন (কোরিয়া) ও ডি আই এশিয়া কোম্পানি লিমিটেডের প্রতিনিধি জংমিন ইয়ুন (কোরিয়া)। সবকিছু অনুকূলে থাকলে খুব শীঘ্রই এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে বলে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে পরিদর্শনের জন্য বিদেশি বিনিয়োগকারী হেলিকপ্টারে উপজেলার আরামবাড়িয়া বাজারের সন্নিকটে আসনা ফুটবল মাঠে আসেন। এরপর তারা ঈশ্বরদীর আরামবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নিকটে নদীর পাড় থেকে জেগে ওঠা চর দেখেন ও আশেপাশের পরিবেশগত বিষয়সহ সার্বিক বিষয় পর্যালোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!