1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু, হাসপাতালে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগী

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে ডেঙ্গু দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগী। অনেকেই পাবনা, রাজশাহী ও ঢাকায় আক্রান্ত রোগী নিয়ে যাচ্ছে। রবিবার (৯ নভেম্বর) থেকে পৌর এলাকায় এডিস মশার লাভা ধ্বংস এবং জনসচেতনতার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। গত তিনদিনে ১৫ জন রোগী ভর্তি হয়েছে। এর বাইরেও হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত সনাক্ত হওয়ার পর সামর্থ্যবানরা রোগী বাইরে নিয়ে যাচ্ছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগে থেকে ব্যবস্থা না নেওয়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ এবং জনসচেতনতার অভাবের ফলে এডিস মশাবাহিত এই রোগের প্রকোপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অক্টোবর মাসে (বর্ষার শেষের দিকে) সর্বাধিক রোগী শনাক্ত হয়, কিন্তু নভেম্বর মাসে (শীত ঋতু ঘনিয়ে আসার সময়) সর্বাধিক মৃত্যু ঘটে। এ ধরনের পরিবর্তন পর্যবেক্ষণ, কারণ উদ্ঘাটন এবং মোকাবিলা করার জন্য প্রস্তুতি গ্রহন করা জরুরী।

ঈশ্বরদী হাসপাতালের আরএমও ডা: শাহেদুল ইসলাম শিশির জানান, ৫০ শয্যার হাসপাতালে ভর্তিকৃত রোগী প্রায় শতাধিক। প্রতিদিনই ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। কেউ কেউ বাইরেও যাচ্ছে। ডেঙ্গু রোগীর সাথে টাইফয়েড আক্রান্ত রোগী সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে। ডেঙ্গু রোগীর চিকিৎসা সময় স্বাপেক্ষ। সীমিত সংখ্যক বেড এবং চিকিৎসক দিয়ে কাজ করতে আমরা চরম সমস্যায় পড়েছি।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মনিরুজ্জামান জানান, এডিস মশার উপদ্রব প্রতিরোধে আজ রবিবার থেকে পৌর এলাকায় লাভা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে। পৌর এলাকার বাইরেও ডেঙ্গুর বিস্তার ঘটেছে। ইউনিয়নগুলোতেও ব্যবস্থা নেওয়া হবে। সেইসাথে জনসচেতনা তৈরীর জন্য কাজ করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!