1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

নিখোঁজের একদিন পর ঈশ্বরদীতে হাত-পা-মুখ বাঁধা লাশ উদ্ধার

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে
Oplus_16908288
ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর ইমান আলী প্রামাণিক (৫৭) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার দাশুড়িয়া এলাকায় পাবনা সুগার মিলস সংলগ্ন একটি ঝোঁপঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইমান আলী প্রামাণিক দাশুড়িয়ার মুনশিদপুর তেঁতুলতলা এলাকার মৃত জয়নাল আলী প্রামাণিকের ছেলে।
নিহতের ছেলে ইকবাল হোসেন জানান, তার বাবা প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে মোটরচালিত অটোভ্যান নিয়ে ভাড়া টানার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু রাত পেরিয়ে সকাল হলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে তার মোবাইলে বারবার ফোন করেও কোনো সারা না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বুধবার সন্ধ্যার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পান, তাদের বাড়ির পাশের পাবনা সুগার মিলসের পাশে একটি ঝোঁপে মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে ইকবাল হোসেন মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা করে মরদেহ ঝোঁপে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, ঘটনাটি খুন বলে নিশ্চিত হওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
ছিনতাইকারীরা রাতে ইমান আলীর অটোভ্যান ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে ঝোঁপে ফেলে রাখে বলে স্থানীয়দের ধারণা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!