1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে ইজারা দ্বন্দ্বে গোলাগুলিঃ মানববন্ধনে অঝোরে কাঁদলেন গুলিবিদ্ধ ২ যুবকের স্বজনরা

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে
ইজারা দ্বন্দ্বে ঈশ্বরদীতে পদ্মা নদীর নৌ চ্যানেলের গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ২ যুবক।  ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে দাঁড়িয়ে অঝোরে কেঁদেছেন গুলিবিদ্ধ সজিব (২৫) ও নিজামের (২৬) পরিবার ও স্বজনরা। বৃহস্পতিবার( ৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার সাঁড়াঘাট ক্যানেলপাড়া এলাকায় নদীপাড়র সাধারণ মানুষ ও ব্যবসায়ীবৃন্দের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

অতর্কিত গুলিবর্ষণের ঘটনায় প্রশাসনের অবহেলা ও ব্যর্থতার কথা উল্লেখ করে মানববন্ধনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। শুধু তাই নয় পদ্মার সাড়াঘাট এলাকায় নৌ চ্যানেলের ইজারা ও খাজনা আদায় বৈধ থাকার পরও অপর পক্ষের সন্ত্রাসীদের এমন কর্মকান্ডে স্থানীয় প্রশাসনের মদদ রয়েছে বলে অভিযোগ করে নবাগত ইউএনও’র অপসারণ দাবি করা হয়।
মানববন্ধনে দাঁড়িয়ে গুলিবিদ্ধ সজিবের দাদী মোছা. রিজিয়া খাতুন কেঁদে কেঁদে বিলোপ করে বলছিলেন, ‘তাগো গুলি লাইগা আমার নাতি হাসপাতালে ভর্তি। কি দোষ করছিলাম আমরা, কিয়ের লাইগা হেগো পাড়ায় আইয়া বাড়ি করছিল্যাম। গরিবদের উপর তাগো এত অত্যাচার কিয়ের লাইগা ? আমার নাতিডার উপর গুলি করবার বিচার চামু কার কাছে?

বুকে গুলি লাগা যুবক নিজামের মা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছেলে তো তাদের কোন ক্ষতি করে নাই। তবে তারা কেন গুলি করলো? আমরা সাধারন মানুষ আমাদের উপর এত নির্যাতন কেন ? প্রশাসনের কাছে এ ঘটনার বিচাই দাবি করছি ।

এ ব্যাপারে নবাগত ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে তা সম্পুর্ণ ভিত্তিহীন। আমি একদমই নতুন, ঠিকমতো কোন বিষয়ই এখনও জেনে-বুঝে উঠতে পারি নাই। তবে শুনছি পদ্মারনদীর অভ্যন্তরে একটি গ্রুপ রয়েছে যারা বালুমহল দখলে নিতে এসব ঘটনা ঘটাচ্ছে। আমি ইতিমধ্যে নৌ-পুলিশসহ উর্ধ্বতন কর্তৃপকে বিষয়টি অবগত করেছি।

ঈশ্বরদী লক্ষিকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার দিন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বর্তমানে নদী এলাকায় আমাদের টহল টিম রয়েছে। আশা করছি এ ধরনের আর কোন ঘটনা ঘটবেনা।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর উপজেলার সাড়াঘাটের ক্যানেলপাড়া এলাকায় পদ্মার নৌ- চ্যানেলের খাজনা আদায়ের দ্বন্দ্বে ইজারাদার ও এটি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মেহেদী হাসানের লোকজনের উপর অপর পক্ষ গ্রুপ অন সার্ভিসেস লিমিটেডের স্বত্বাধিকারী খান্দকার সোহেল গ্রুপের লোকজন অতর্কিত গুলিবর্ষণ করে বলে স্থানীয়রা অভিযোগ করেছে। এতে স্থানীয় দুই যুবক গুলিবিদ্ধ হয়ে বর্তমানে আশংকাজনক অবস্থায় ঢাকা মহাখালী বক্ষব্যাধী মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হটাৎ করেই এমন গোলাগুলির ঘটনায় পুরো এলাকাজুড়ে ব্যাপক আতংক বিরাজ করছে। যে কারনে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধনের আয়োজন করে ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!