1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

সরকার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন হবে, কোন ষড়যন্ত্র কাজে আসবে না-হাবিবুর রহমান হাবিব

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশে বলেছেন, “সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একটি দল নির্বাচন বানচাল করার জন্য নানা ষড়যন্ত্রে ব্যস্ত। তবে কোন ষড়যন্ত্রই নির্বাচনকে থামাতে পারবে না।”

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের কোলেরকান্দি বটতলা এলাকায় জতীয়তাবাদী কৃষকদলের কর্মীসভা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় প্রধান আলোচক ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য কারামুক্ত দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস।

উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা কৃষকদলের আহব্বায়ক পাঞ্জুর রহমান সরদার এবং সঞ্চালনা করেন সলিমপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো. ওমর শরীফ হানিফ।

এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক আহব্বায়ক জিয়াউল হাসান সন্টু সরদার, নেতা উপজেলা কৃষকদলের সদস্য সচিব মইনুল ইসলাম সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব রকিবুল ইসলাম রকি, উপজেলা ছাত্রদল নেতা ইব্রাহিম প্রাং ও জীবন মোল্লা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!