1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ঈশ্বরদী থানা পুলিশের মতবিনিময়

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

হিন্দুধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ঈশ্বরদীতে সকল মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদী থানা পুলিশের আয়োজনে থানার মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ আব্দুন নূর।

এসময় ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুল আল মাহমুদ, আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন, পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম, রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার সাহা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সুনীল চক্রবর্তি, সাধারণ সম্পাদক গনেস সরকার, ঈশ্বরদী বারোয়ারী মৌবাড়ি ও ঠাকুরবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক রাজেশ সরাফ, উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক দেব দুলাল রায়সহ উপজেলার সকল পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এসময় বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ঈশ্বরদীতে এবছর মোট ৩০টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!