1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে
Oplus_16908288

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহব্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। দেশমাতা বেগম খালেদা জিয়া ও তার সুযোগ্য সন্তান তারেক রহমানের সার্বিক প্রচেষ্টায় সেই গণতন্ত্র আবারও পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তবে বর্তমান সরকারের সুবিধাভোগী, একটি অপশক্তি পিআর পদ্ধতিতে নির্বাচন ও স্থানীয় নির্বাচনের সাইনবোর্ড দিয়ে নির্বাচন বন্ধের মাধ্যমে এদেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চায়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী পুরাতন বাস টার্মিনালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশাল শোভাযাত্রা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান হাবিব আরও বলেন, দেশের মানুষ ১৭ বছর অধীর আগ্রহে একটি জাঁকজমকপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা করছে। এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে ফেব্রুয়ারিতেই নির্বাচন সম্পন্ন করতে হবে। তা না হলে ফ্যাসিস্ট সরকারের মতো অন্তবর্তি সরকারও ক্ষমতায় থাকতে পারবে না। তাই দলীয় নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।

এর আগে পৌর শহরের আলহাজ্ব মোড় থেকে ঢাকঢোল পিটিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

পথসভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহব্বাায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হক সুজন, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন, জেলা ছাত্রদলের সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন, সাবেক ছাত্রনেতা জুবায়ের হোসেন বাপ্পি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!