1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি, ল্যাপটপসহ আটক ৩ চোর

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় অভিযান চালিয়ে ল্যাপটপসহ তিন চোরকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। শনিবার (২৩ আগস্ট) গভীর রাতে শহরের পৌর এলাকার ইস্তা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা এই চোরদের গ্রেপ্তার করা হয়। রবিবার (২৪ আগস্ট) বিকালে চোরদের পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাটোরের লালপুরের দণি লালপুর কলোনির আসাদুল ইসলাম ও শামীম মন্ডল এবং দিনাজপুরের কোতোয়ালি থানার মো. রনি। জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আসামি শামীম মন্ডলের কাছ থেকে ঈশ্বরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া দুটি ল্যাপটপ পুলিশ উদ্ধার করে।

এরআগে গত ১৮ আগস্ট রাতে শহরের স্টেশন সড়কের পাশে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈশ্বরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। বিদ্যালয় থেকে দুটি ল্যাপটপ চুরি হয়। পরদিন ১৯ আগস্ট রাতে চুরির ঘটনা ঘটে পূর্বটেংরি বালিকা উচ্চ বিদ্যালয়ে। অফিসের প্রবেশপথ বারান্দার গ্রিলের ও অফিস করে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অফিসের ফাইলপত্র চোরেরা তছনচ করে । তবে আলমারির তালা ভাঙতে না পারায় ল্যাপটপ নিতে পারেনি।

পুলিশ জানায়, এ চুরির ঘটনায় ঈশ্বরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেন।

ঈশ্বরদী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে পৌরসভার ইস্তা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পূর্বটেংরী গার্লস স্কুল থেকে চোরেরা ২১৭ টাকা ছাড়া অন্য কিছু নিতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!