1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালের দিকে ঈশ্বরদী-খুলনা লাইনের ঈশ্বরদী জংশন স্টেশনের শশ্মানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
জানা গেছে, রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী স্টেশন থেকে ছেড়ে  যাচ্ছিল। রেললাইন পার হতে গিয়ে  এসময়
ওই যুবক ট্রেনের ধাক্কায় লাইনের উপর পড়ে যায়।  ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন ঘটনা দেখতে পেয়ে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
 ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ওসি মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ওই যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরো জানান, এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত ব্যক্তিকে শনাক্তকরনের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!