1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে বিদেশি পিস্তল-গুলিসহ দুই যুবক আটক

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাত দেড়টার দিকে পৌর শহরের শাওন চা কোম্পানি সংলগ্ন নারিচা এলাকা থেকে যানবহনে বিশেষ তল্লাশি পরিচালনার সময় তাদের আটক করে আমবাগান ফাঁড়ির পুলিশ। এরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ঠ বলে পুলিশ জানিয়েছে।

এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি ছাড়াও রেজিস্ট্রেশন বিহীন একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল পুলিশ জব্দ করেছে। আটককৃতরা হলো পৌর শহরের ভূতেরগাড়ি এলাকার মো. আকরাম হোসেনের ছেলে মো. শাহান (২৩) ও একই এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন (২১)। ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, গভীর রাতে শহরের ওই সড়কটিতে অপরাধীদের দৌরাত্ম বাড়ে। তাই বিশেষ চেকপোস্টে বসিয়ে তল্লাশি চলাকালে তাদের অস্ত্র-গুলিসহ আটক করা হয়েছে। এরা নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি সাথে সাথে সংশ্লিষ্ঠ জানিয়ে তিনি বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিকালের দিকে পাবনা জেল হাজতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!