1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে শিক্ষা প্রতিষ্ঠানে ফের সংঘটিত হলো চুরি 

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে
Oplus_16777216
ঈশ্বরদীতে  শিক্ষা প্রতিষ্ঠানে ফের ঘটেছে চুরির ঘটনা। পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ের  দু’টি কক্ষের তালা ভেঙে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী চুরি সংঘটিত হয়েছে। বুধবার (২০ আগস্ট ) সকাল আনুমানিক ৬:১৫ মিনিটের দিকে এক চোর লোহার রড দিয়ে তালা ভাঙছে এমন দৃশ্য সিসিটিভিতে দেখা গেছে। 
ঈশ্বরদীতে এখন প্রতি রাতেই চুরির ঘটনা ঘটছে। চোরের দল বাসা-বাড়ির পাশাপাশি এখন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক ভাবে হানা দিতে শুরু করেছে।
একদিন আগে মঙ্গলবার  গভীর রাতে পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের  ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে দুটি ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটে।
এরআগে সোমবার রাতে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরি সংঘটিত হয়েছে।
 চোরকে সনাক্তের জন্য  পুলিশ কাজ করছে বলে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার জানিয়েছেন।
পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী শামসুল আলম জানান, প্রতিদিনের মতো সারারাত দায়িত্ব পালন শেষে ফজরের নামাজ আদায় করে সকালে বাড়িতে চলে যাই। আজ স্কুল ছুটি ছিল। এই সুযোগে চোর গ্রিলের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর দু’টি কক্ষে ঢুকে বেশ কয়েকটি আলমিরা ভেঙে মালামাল তছনছ করে। চুরির খবর শোনার পর স্কুলে চলে আসেছি।
  প্রধান শিক্ষক জোমসেদ আলী বলেন, নৈশপ্রহরী দায়িত্ব পালন শেষে সকালে বাড়ি চলে যান।  আজ স্কুল ছুটি থাকার সুযোগে সকাল ৬.১৫ মিনিটের সময় একজন চোর লোহার রড দিয়ে গ্রিলের তালা ভাঙ্গে সিসিটিভিতে তা দেখা যাচ্ছে। অফিসের দু’টি কক্ষের বেশ কয়েকটি আলমিরা ভেঙে নগদ টাকা ও মূল্যবান কিছু জিনিসপত্র নিয়ে গেছে। চুরির ঘটনা পুলিশকে অবগত করেছি। গতকাল মঙ্গলবার ১ নং  ঈশ্বরদী  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এভাবেই দুটি ল্যাপটপ চুরি হয়েছে।
ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সকালে নৈশপ্রহরী চলে যাওয়ার পর এ ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে একজন চোর রড দিয়ে তালা ভাঙছে।  আমরা এক্সপার্ট এনে চোরকে সনাক্তের চেষ্টা করছি। চোরকে সনাক্তের জন্য এখনো তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!