1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

নানা আয়োজনের মধ্য দিয়ে ঈশ্বরদীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ঈশ্বরদী উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়।

সকালে কর্মকারপাড়া মাতৃ মন্দির হতে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় হিন্দু মহাজোট, বাংলাদেশ ব্রাক্ষ্মন সংসদসহ সনাতন ধর্মালম্বিদের বিভিন্ন সংগঠন ব্যানার নিয়ে অংশগ্রহন করে।

মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল চক্রবর্তি।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গনেশ সরকার, যুগ্ম সম্পাদক মিলন কর্মকার, পৌর হিন্দু মহাজোটের সভাপতি দেবদুলাল রায়, মৌবাড়ি ও ঠাকুরবাড়ি বারোয়ারী মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজেশ কুমার সরাফ, কোষাধ্যক্ষ প্রবীর বিশ্বাস, বার্ষিকী সম্পাদক বিকি আগারওয়াল, ব্রাক্ষ্মন সংসদের বিনয় চক্রবর্তিসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে দুপুরে কর্মকারপাড়া মাতৃ মন্দিরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!