1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মিছিলে হামলা মামলায় নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান উদ্দিন (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।  চা্ঁদপুর জেলার সদর থানা থেকে তাকে গ্রেপ্তার  এবং পরে আদালতের মাধ্যমে পাবনা জেলা হাজতে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ আব্দুর নূর শনিবার দুপুরে জানিয়েছেন। 
গ্রেপ্তারকৃত সাধারণ সম্পাদক আরমান উদ্দিন (২৮) ঈশ্বরদী পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের  মৃত জামাল উদ্দিনের পুত্র।
ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) এ বি এম মনিরুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই নেতা গত বছরের ৪ আগস্ট উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা মামলায় আসামি। এতদিন পলাতক ছিল ।  সে চাঁদপুর জেলায় আত্মগোপনে থেকে  একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতো। পাবনার পুলিশ সুপার, ঈশ্বরদী সার্কেলের  অতিরিক্ত পুলিশ সুপার  ও অফিসার ইনচার্জ ঈশ্বরদীর তত্ত্বাবধানে ঈশ্বরদী থানা পুলিশের একটি চৌকস দল আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান সনাক্ত পূর্বক তাকে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!