1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে
Oplus_16777216
ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মিছিলে হামলা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক ইউনিয়ন সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের বিলকেদার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা ওমর ফারুক (২৪) লক্ষিকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং ওই এলাকার মুক্তার আলী প্রামাণিকের ছেলে।
ছাত্রলীগ নেতা ওমর ফারুককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) এ বি এম মনিরুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই নেতা গত বছরের ৪ আগস্ট উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি। এতদিন পলাতক ছিল । গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, গত বছর ৪ আগস্ট দাশুড়িয়ায় ওই হামলার ঘটনায় আবু উসামা নামে এক শিক্ষার্থী ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে। ওই মামলায় অনেকেই গ্রেপ্তার হয়ে জেল হাজতে থাকলেও ছাত্রলীগ নেতা ওমর ফারুক আত্মগোপনে ছিলেন। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!