1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

রূপপুর পারমাণবিকে নির্গত বাস্প ও অপ্রত্যাশিত শব্দে উৎকন্ঠিত না হওয়ার আহব্বান

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে বাষ্প নির্গমন পরীক্ষা কার্যক্রমে নির্গত বাস্প ও অপ্রত্যাশিত শব্দে স্থানীয়দের উৎকন্ঠিত না হওয়ার আহব্বান জানানো হয়েছে।

প্রকল্পে নিয়োজিত রাশিয়ান ঠিকাদার এতমস্ত্রয় এক্সপোর্ট সূত্র জানায়, রবিবার (১৩ জুলাই) থেকে প্রকল্পের প্রথম ইউনিটে ‘হট মিডিয়া টেস্ট’ চালানো শুরু হয়েছে। প্রকল্পের নকশা অনুযায়ী কুল্যান্ট সার্কিটকে নির্ধারিত তাপমাত্রায় উত্তপ্ত করা ও বাষ্প উৎপাদন করা হবে। এছাড়া অন্য নিরাপত্তা প্যারামিটারগুলো চূড়ান্তভাবে পরীক্ষা করা হবে। পরীক্ষার সময় বেশ কিছু অপ্রত্যাশিত শব্দ তৈরি হবে, যা সম্পূর্ণ পূর্বনির্ধারিত। এ নিয়ে স্থানীয় জনসাধারণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রক্রিয়াটি সম্পূর্ণ নিরাপদ। রোসাটম নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বলে জানানো হয়েছে।

এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান জানান, প্রকল্প এলাকার মেইন স্টিম পাইপলাইন-এর কার্যকারিতা যাচাই ও নিরাপদ পরিচালনার জন্য একটি পরিকল্পিত বাষ্প নির্গমন পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষার অংশ হিসেবে উচ্চচাপের বাষ্প নির্দিষ্ট পাইপলাইনের মাধ্যমে নির্গত হয়ে বায়ুমন্ডলে ছাড়া হবে, যা প্রায় ৫-৬ দিন ধরে চলবে। পরীক্ষাকালীন সময়ে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য হঠাৎ করে একটি শব্দ (যা জেট ইঞ্জিনের আওয়াজের মতো শোনা যেতে পারে) সৃষ্টি হতে পারে। এই শব্দ এবং নির্গত বাষ্প সম্পূর্ণ স্বাভাবিক, পূর্বনির্ধারিত ও নিরাপদ। জনসাধারণের জন্য এতে কোনো ঝুঁকি বা বিপদের সম্ভাবনা নেই। এটি একটি নিয়মিত কারিগরি প্রক্রিয়া, যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিচালিত হয়। এসময় স্থানীয় জনগণকে বিভ্রান্ত বা উৎকণ্ঠিত হওয়ার কোন কারণ নেই বলে তিনি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!